World

ভারত-পাক ম্যাচ দেখলেন বিজয় মালিয়া!

ইংল্যান্ডের এজবাস্টনে ভারত-পাকিস্তান ম্যাচ চুটিয়ে উপভোগ করলেন ‘ফেরার’ শিল্পপতি বিজয় মালিয়া। ভিআইপি বক্সে বসে তাঁর খেলা দেখার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভারতের মোট ১৭টি ব্যাঙ্কের ৯ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ না করে গত বছর দেশ ছেড়ে রাতারাতি চম্পট দেন বিজয় মালিয়া। পরে জানা যায় লন্ডনে বহাল তবিয়তেই রয়েছেন তিনি। ভারত সরকারে তরফে তাঁকে দেশে ফেরানোর চেষ্টা শুরু হয়। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। লন্ডনে একবার গ্রেফতার হওয়ার পরও জামিন পেয়ে যান ঋণের টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালানো এই শিল্পপতি। ভারত হন্যে হয়ে তাঁকে দেশে ফেরাতে চাইছে। কিন্তু খাতায় কলমে তিনি ফেরার। সেই বিজয় মালিয়াকেই স্বমহিমায় ভারত-পাক ম্যাচ দেখতে দেখে স্বভাবতই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026