World

করোনা ছড়িয়ে দেওয়ার অপরাধে ৫ বছরের জেল যুবকের

করোনা ছড়িয়ে দিয়েছেন তিনি। এই অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগ সত্য প্রমাণ হওয়ার পর আদালত তাঁকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল।

করোনা ছড়িয়ে দিচ্ছেন তিনি। এই অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ ছিল তিনি যেখানকার বাসিন্দা, সেই হো চি মিন সিটি করোনার হটস্পট হিসাবে চিহ্নিত। বহু মানুষ সেখানে করোনা সংক্রমণের শিকার। সেই শহর থেকে তিনি পাড়ি দেন কা মাউ শহরে।

ভিয়েতনামের এই ২টি শহরের মধ্যে এখন ফারাক হল করোনা সংক্রমণের হার। হো চি মিন সিটি যখন করোনা হটস্পট, সেখানে কা মাউ শহরে সংক্রমণের হার খুবই কম।

২৮ বছরের লে ভান ট্রাই নামে এক যুবকের আসলে বাড়ি এই কা মাউ শহরে। কিন্তু কর্মসূত্রে তিনি থাকেন হো চি মিন সিটিতে।

সেই হো চি মিন সিটি থেকে নিজের বাড়িতে ফিরেছিলেন তিনি। এতে হয়তো আপাত দৃষ্টিতে দোষের কিছু নেই। কিন্তু অভিযোগ হল তিনি করোনা সংক্রমিত অবস্থায় বাসে চড়ে কা মাউ শহরে আসেন।

গত ৭ জুলাই ট্রাই করোনায় আক্রান্ত হন। ভিয়েতনামে নিয়ম হল করোনা সংক্রমিত হলে তারপর ২১ দিন বাড়ি থেকে বার হতে পারবেন না সংক্রমিত। কোয়ারেন্টিনে থাকতে হবে।

কিন্তু সেই নিয়ম না মেনে অপেক্ষাকৃত কম সংক্রমণ থাকা একটি শহরে হাজির হন ট্রাই। তাই তাঁর থেকে করোনা সেই শহরে আরও ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

করোনা বিধি না মেনে এভাবে করোনা ছড়ানোর অভিযোগে ট্রাইকে গ্রেফতার করা হয়। পরে বিচারে তিনি দোষী সাব্যস্ত হন। তাঁর ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026