World

করোনার বিরুদ্ধে লড়াইয়ে পথ দেখাচ্ছে পূর্বের দেশ

করোনা সংক্রমণ অনেক প্রথমসারির দেশকে কাবু করলেও ভিয়েতনামকে কাবু করতে পারেনি। বরং যেটুকু প্রভাব পড়েছিল তা থেকেও ঘুরে দাঁড়াচ্ছে তারা।

হ্যানয় : করোনা সংক্রমণ যখন আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল বা ভারতের মত দেশকে নাস্তানাবুদ করছে তখন ভিয়েতনাম কিন্তু এখনও তাদের করোনা সংক্রমণকে মাথাচাড়া দেওয়ার সুযোগ দেয়নি। ভিয়েতনামে গত একদিনে করোনা আক্রান্ত তো নেই, বরং ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে ভিয়েতনামে এখন করোনা আক্রান্ত অবস্থায় হাসপাতালে রয়েছেন মাত্র ১৫ জন।

ভিয়েতনামে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৩৩২ জন। এখনও করোনা ১ জন মানুষেরও প্রাণ কাড়তে পারেনি। বরং ৩১৭ জন করোনা সংক্রমিত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মাত্র ১৫ জন এখনও হাসপাতালে ভর্তি। গত ৫৪ দিনে স্থানীয় স্তরে কোনও সংক্রমণ ধরা পড়েনি। এখনও ৯ হাজার ১০০ জনকে কোয়ারেন্টিনে রেখেছে প্রশাসন।

ভিয়েতনাম সরকার এবার চাইছে সব আস্তে আস্তে খুলে দিতে। করোনার জন্য দেশে তৈরি স্টিয়ারিং কমিটিকে শেষ ৩০ দিনে কোনও করোনা সংক্রমণ ধরা পড়েনি এমন জায়গা চিহ্নিত করতে নির্দেশ দিয়েছে সরকার। সেই জায়গায় সব খোলার প্রস্তুতি চলছে। এছাড়া আন্তর্জাতিক বিমানের ওঠানামার ওপর নিষেধাজ্ঞাও এবার তুলে নিতে চলেছে ভিয়েতনাম সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026