Lifestyle

মুক্তোর মত দাঁত নয়, এই দেশে সুন্দর হতে দাঁত কুচকুচে কালো করেন অনেকে

দাঁতে কালো ছোপ পড়লে অনেকেই বিরক্ত হন। কারও কালো দাঁত দেখলে কেউ খুশি হন না। কিন্তু এই দেশের মানুষ সুন্দর হতে সাদা দাঁত কালো করেন।

দাঁতে কালো বা হলদেটে ছোপ থাকলে সকলের মন খারাপ হয়ে যায়। এমনকি মাজন প্রস্তুতকারী সংস্থাগুলি দাঁত মুক্তোর মত সাদা হবে বলে বিজ্ঞাপনী চমক দিয়ে থাকে মানুষকে আকর্ষিত করতে।

কিন্তু যাঁদের মুক্তোর মত দাঁত রয়েছে তাঁরা যদি সাধ করে দাঁত কালো করেন তাহলে! এমনটাই তো হয়। তাও আবার ভারত থেকে খুব দূরে নয় এমন একটি দেশে।

যেখানে সাদা নয়, বরং কালো দাঁতই হল সৌন্দর্যের প্রতীক। সামাজিক সম্মানের নিদর্শন। এঁরা অনেক কসরত করে দাঁত কালো করে থাকেন। আর এমনভাবে কালো করেন যাতে তা চিরদিনের মত কালো হয়ে যায়।

একটা সময় ছিল যখন ভিয়েতনামে একটা বিশ্বাস ছিল যে যে কোনও সম্ভ্রান্ত মহিলার দাঁত কালো হওয়া উচিত। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে দাঁত কালো করার রেওয়াজ চলে আসছে। মহিলাদের ক্ষেত্রে তো বটেই।

আগে মনে করা হত এই সংস্কৃতি ভিয়েতনামে ১৮০০ শতক থেকে মাথাচাড়া দেয়। কিন্তু এখন কিছু পুরনো দেহাংশ পরীক্ষা করে দেখা গেছে ২ হাজার বছর আগেও ভিয়েতনামে দাঁত কালো করার রেওয়াজ ছিল।

দাঁত কালো করা সহজ কাজ ছিলনা। প্রায় ১ সপ্তাহ ধরে পেশাদাররা কারও দাঁতকে কালো করে তুলতেন। এজন্য নানা কিছু ব্যবহার হত। তবে দাঁত কুচকুচে কালো রং নিত। চিরস্থায়ী হত।

এখনও এই দাঁত কালো করার প্রবণতা ভিয়েতনামে রয়েছে। তবে তা বয়স্কদের মধ্যেই বেশি দেখা যায়। এছাড়া এখানকার কয়েকটি প্রাচীন জনজাতির মধ্যে এখনও দাঁত কালো করার সংস্কৃতি রয়ে গেছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026