Entertainment

রোমিও তাঁকে ব্যবহার করছে, দাবি ভিক্টোরিয়ার

পুরোটাই ঠাট্টার ছলে। তবে রোমিও টিক-টকে নিজের জনপ্রিয়তা বাড়াতে তাঁর জনপ্রিয়তাকে ব্যবহার করছে। অন্তত এমনই দাবি করলেন রোমিওর মা ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া বেকহ্যাম। প্রখ্যাত ফুটবলার ডেভিড বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম যথেষ্ট জনপ্রিয়। তাঁদের ছেলে রোমিও। এখন রোমিও ১৭ বছরের কিশোর। মা ভিক্টোরিয়ার দাবি, রোমিও টিক-টকে নিজের জনপ্রিয়তা বাড়াতে তার মায়ের জনপ্রিয়তাকে ব্যবহার করছে। যদিও পুরোটাই হাল্কা ছলে বলেছেন ভিক্টোরিয়া।

আসলে ভিক্টোরিয়া বেকহ্যাম একটি নাচ করেছিলেন। নাচটি ছিল অল গার্লস পপ গ্রুপ ‘স্পাইস গার্লস’-এর একটি গানের সঙ্গে। ‘স্পাইস আপ ইয়োর লাইফ’ গানটির সঙ্গে ভিক্টোরিয়া একা নাচেননি। তাঁর সঙ্গে তাঁর ছেলেও ছিল। মা ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে তার সেই নাচের ভিডিও সম্প্রতি টিক-টিক-এ আপলোড করে দেয় রোমিও। ভিডিওতে ভিক্টোরিয়া বেকহ্যাম থাকায় সেই ভিডিও হুহু করে ছড়িয়ে পড়ে। বাড়তে থাকে রোমিওর ফলোয়ার।

রোমিও-র পাবলিশ করা সেই ভিডিও খুব দ্রুত ভাইরালও হয়। আর সেকথা ভালই জানেন মা ভিক্টোরিয়া। সেটা মাথায় রেখেই তিনি মজার ছলে দাবি করেছেন ছেলে তাঁকে ফলোয়ার বাড়াতে ব্যবহার করছে। কিছুদিন হল টিক-টক আসক্তি পেয়ে বসেছে রোমিওকে। এখন সে উঠে পড়ে লেগেছে তার ফলোয়ার বাড়াতে। তাই এমন ভিডিও পাবলিশ করার চেষ্টা করছে যাতে তার ফলোয়ার দিনে দিনে বেড়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026