Entertainment

ক্যাটরিনাকে বিয়ের রাতের গোপন কথা ফাঁস করলেন ভিকি কৌশল

বলিউডের ২ তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়েতে রাতের বেলা কি হয়েছিল? কেন সেদিন ভিকি ক্যাটরিনাকে পুরো ছাড় দিয়েছিলেন এবার জানালেন।

বলিউড তারকাদের বিয়েতে ধুমধামের কোনও খামতি থাকেনা। ২০২১ সালের ৯ ডিসেম্বর ভিকি ও ক্যাটরিনার বিয়ের আয়োজন হয়েছিল রাজস্থানের কেল্লায়। সে এক দেখার মত আয়োজন। যদিও চিত্রগ্রাহকদের কেল্লার ধারেকাছেও ঘেঁষতে দেওয়া হয়নি। সেই বিয়েতে তাই ঠিক কি হয়েছিল তা অনেকেরই কাছে পরিস্কার নয়।

একটি টিভি শোতে এসে বিয়ের একটি কথা সকলকে জানালেন ভিকি। প্রশ্নটা তাঁকে করেছিলেন প্যাভিলিয়নে বসে থাকা এক দর্শক। তিনি ভিকিকে জিজ্ঞেস করেন তাঁর ও ক্যাটরিনার বিয়ের মেনু কে স্থির করেন? উত্তরে ভিকি জানান তিনি জলখাবারের মেনু স্থির করেছিলেন। যাতে ছোলা বাটোরা, আলুর পরোটা ছিল মাস্ট। এছাড়াও অনেক কিছু ছিল।

ভিকি জলখাবারের মেনু স্থির করলেও ডিনারের বা রাতের খাবারের মেনু ক্যাটরিনাকে স্থির করতে দিয়েছিলেন। কিন্তু কেন?

ফাইল : ভিকি কৌশল, ছবি – আইএএনএস

ভিকির উত্তর, তিনি ডিনার নিয়ে কিছু বলেননি কারণ এমনিতেই রাত ৮টার পর পাঞ্জাবিরা কি খাচ্ছেন আর কি খাচ্ছেন না তাতে তাঁদের কিছু যায় আসেনা। উত্তর শোনার পর হাসিতে ফেটে পড়েন দর্শকরা।

অমিতাভ বচ্চন সঞ্চালিত এই টিভি শো-তে ভিকির সঙ্গে এসেছিলেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড ভারতের মানুষী ছিল্লার। যেখানে মানুষীর হাতে ফুলও তুলে দেন অমিতাভ।

তবে ভিকির এই বিয়ের মেনু নিয়ে হাসিঠাট্টা শোতে আলাদা মাত্রা এনে দেয়। ভিকি ও মানুষীর এই শোতে একসঙ্গে আসার মূল কারণ ছিল তাঁদের আসন্ন সিনেমা ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’-র প্রচার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026