SciTech

আজব কাণ্ড, এই গ্রহের একদিন তার একবছরের চেয়ে বড় হয়

যেকোনও গ্রহ নিজেও ঘুরছে নিজের অক্ষে আবার সূর্যকেও প্রদক্ষিণ করছে। সৌরমণ্ডলে এমন এক গ্রহ রয়েছে যার একদিন শেষ হয়না। কিন্তু তার সূর্যকে একবার ঘোরা হয়ে যায়।

প্রতিটি গ্রহ নিজের অক্ষে পাক খাচ্ছে। ধরা যাক পৃথিবীর কথা। পৃথিবী নিজের অক্ষে একবার ঘুরলে তার একদিন হয়। সময় লাগে ২৪ ঘণ্টা। আবার পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ৩৬৫ দিন। যা পৃথিবীর একদিনের চেয়ে অনেকটাই বেশি।

এটাই স্বাভাবিক। কিন্তু সৌরমণ্ডলে এমনও একটি গ্রহ রয়েছে যার সূর্যকে একবার প্রদক্ষিণ করা হয়ে যায়। কিন্তু তার নিজের অক্ষে একবার ঘোরা শেষ হয়না। মানে এ গ্রহটির একবছর তার একদিনের চেয়ে ছোট হয়।

হিসাব বলছে এই গ্রহটির একবছর হতে পৃথিবীর দিনের হিসাবে ২২৪.৭ দিন সময় লাগে। মানে গ্রহটি সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবীর দিনের হিসাবে ২২৪.৭ দিনে। কিন্তু তা নিজের অক্ষে একবার ঘুরতে সময় নেয় পৃথিবীর দিনের হিসাবে ২৪৩ দিন।

তার মানে পৃথিবীর দিনের হিসাবে এ গ্রহের একদিন হয় ২৪৩ দিনে। যা সে গ্রহের ১ বছরের চেয়ে বেশি। সৌরমণ্ডলে এমন গ্রহ একটিই আছে।

অনেকের এই পর্যন্ত পড়ে মনে হতে পারে তাহলে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ হতে পারে। কিন্তু তা একেবারেই নয়। বরং উত্তরটা শুক্রগ্রহ।

শুক্রগ্রহ তার নিজের কক্ষে এতটাই ধীরে ঘোরে যে তার ১ দিন শেষ করতে পৃথিবীর ২৪৩ দিন লেগে যায়। সৌরমণ্ডলে শুক্রই একমাত্র গ্রহ যার একদিন এক বছরের চেয়ে বড় হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026