SciTech

এই গ্রহের ১ দিন তার ১ বছরের চেয়েও বড় হয়

গ্রহদের দিনও হয় আবার বছরও হয়। খুব স্বাভাবিকভাবেই বছর হতে যে সময় লাগে দিন তার চেয়ে অনেক কম সময়ে হয়। কিন্তু এই গ্রহে তা হয়না।

অবাক কাণ্ড বললেও কম বলা হয়! কিন্তু সৌরজগতে এমন কত কিছুই তো ঘটে যা মানুষের ভাবনার অতীত। যা জানার পর অবাক হয়ে যান মানুষ।

সৌরমণ্ডলে যে গ্রহগুলি রয়েছে তারা নিজেদের কক্ষে ঘুরছে। কক্ষে একবার ঘুরলে সে গ্রহে ১টা দিন সম্পূর্ণ হয়। আবার সেই গ্রহ সূর্যের চারধারে ১ বার পাক খাওয়ার পর ১টা বছর সম্পূর্ণ করে।

যেমন পৃথিবীতে ১টা দিন হয় ২৪ ঘণ্টায়। ১টা বছর হয় ৩৬৫ দিনে। সেটাই স্বাভাবিক। দিন অনেক দ্রুত হয়। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে অনেক বেশি সময় লাগে।

কিন্তু এই সৌরমণ্ডলে শুক্র এমন এক গ্রহ যার ক্ষেত্রে এমনটা হয়না। শুক্রগ্রহও তার কক্ষে ঘুরছে। আবার সূর্যকেও পাক দিচ্ছে। কিন্তু শুক্র একমাত্র গ্রহ যা তার কক্ষে অতি ধীরে ঘোরে। তুলনায় সূর্যকে সে প্রদক্ষিণ করে নির্দিষ্ট সময়েই।

শুক্রগ্রহ সূর্যকে ১ বার প্রদক্ষিণ করতে সময় নেয় ২২৫ দিন। কিন্তু শুক্র তার নিজের কক্ষে ১ বার পাক দিতে সময় নেয় ২৪৩ দিন। এতটাই মন্থর গতিতে ঘোরে শুক্রগ্রহ।

ফলে শুক্রের ১টা বছর ঘুরে যায়, কিন্তু ১টা দিন সম্পূর্ণ হয়না। এমন আজব ঘটনা একমাত্র শুক্র গ্রহের ক্ষেত্রেই ঘটে চলেছে। অন্য কোনও গ্রহের ক্ষেত্রে কিন্তু তার দিন তার বছরের চেয়ে অনেক কম সময়ে সম্পূর্ণ হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026