SciTech

দূরে কোথাও নয়, পৃথিবীর কাছের গ্রহেই বাস করে ভিনগ্রহের জীব, বলছে গবেষণা

ভিনগ্রহের জীবেরা দূরে নয়, আছে খুব কাছেই। পৃথিবীর খুব কাছেই থাকে তারা। একটি গবেষণায় এমনই চাঞ্চল্যকর দাবি উঠে এল।

কখনও উড়ন্ত চাকতি বা সসার, কখনও অদ্ভুত দর্শন জীব, বিভিন্ন সময়ে পৃথিবীর বাইরে থেকে আসা ভিনগ্রহের প্রাণি বা এলিয়েন নিয়ে চর্চা হয়েছে। যা এখনও হয়ে চলেছে।

তাবড় গবেষকেরাও মেনে নিচ্ছেন ভিনগ্রহে জীব থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে তারা যে পৃথিবীর এত কাছে থাকতে পারে তা কেউ এর আগে দাবি করেননি।

ধারনা ছিল সৌরমণ্ডলের বাইরের কোথাও থেকে ভিনগ্রহের জীবরা হাজির হয় পৃথিবীতে বা তার কাছাকাছি। যোগাযোগ তৈরি করার চেষ্টা চালায় মানুষের সঙ্গে।

এবার একদল গবেষক দাবি করলেন যে পৃথিবীর খুব কাছের গ্রহে রয়েছে ভিনগ্রহের জীবেরা। তবে সেটা মঙ্গল নয়। বরং পৃথিবীর অন্য পাশে থাকা শুক্রগ্রহে রয়েছে তারা।

ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি-র গবেষকেরা মনে করছেন, হতে পারে শুক্রগ্রহে যে তাপমাত্রা রয়েছে তা অসহনীয়। তবে সেখানে যে পরিমাণ অ্যামোনিয়া রয়েছে তা শুক্রগ্রহের বায়ুমণ্ডলে থাকা সালফিউরিক অ্যাসিডকে সেই অ্যামোনিয়া নষ্ট করে দিতে পারে। এতে জীবন তৈরির একটা সম্ভাবনা থেকেই যায়।

বিজ্ঞানীরা মনে করছে শুক্রগ্রহের বায়ুমণ্ডলে যে মেঘ রয়েছে তাতে অ্যামোনিয়াম সল্ট রয়েছে। যা কিন্তু প্রাণ তৈরির অন্যতম শর্ত। তাই যদি হয় তাহলে শুক্রগ্রহে প্রাণের অস্তিত্ব থাকতেই পারে। সব মিলিয়ে গবেষকেরা শুক্রগ্রহে এলিয়েন থাকার সম্ভাবনা একদম উড়িয়ে দিচ্ছেন না।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026