Entertainment

অকালে প্রয়াত পর্দা কাঁপানো হাস্যকৌতুক অভিনেতা

বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। কিন্তু নাম ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তাঁর মুখ চেনেন না এমন সিনেমামোদী দর্শক সারা ভারতে কম আছেন। হতে পারে তিনি দক্ষিণী সিনেমায় কমেডিয়ান। কিন্তু দক্ষিণী কমেডিয়ান ব্রহ্মানন্দের মতই তাঁর সুখ্যাতি ছিল। ইতিমধ্যেই করে ফেলেছেন ১৭০টি সিনেমা। প্রথমসারির কমেডিয়ান হিসাবেই পরিগণিত হতেন তিনি। সেই বেণুমাধব চলে গেলেন মাত্র ৩৯ বছর বয়সে। কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।

প্রায় ২ সপ্তাহ হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রবিবার ছাড়া পান হাসপাতাল থেকে। কিন্তু বাড়ি আনার পর সোমবার থেকে ফের তাঁর অবস্থার অবনতি হতে থাকে। গত মঙ্গলবার তাঁকে ফের হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। তাঁর কিডনি প্রায় কাজই করছিল না। তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়। বুধবার দুপুর ১২টা ২০ নাগাদ মৃত্যু হয় বেণুমাধবের।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে তেলেগু সিনেমা জগতে শোকের ছায়া নেমে আসে। অনেক প্রথমসারির অভিনেতা, অভিনেত্রী তাঁকে দেখতে হাসপাতালে হাজির হন। বহু সাধারণ মানুষও হাজির হন। দক্ষিণে সিনেমার কদর যথেষ্ট। সিনেমার অভিনেতা, অভিনেত্রীরাও যথেষ্ট জনপ্রিয় হন। আর সেখানে বেণুমাধব তো ছিলেন বহু মানুষের পছন্দের অভিনেতা। ফলে হাসপাতালেই ভিড় জমে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026