কেনার মেন্ডেজ, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @bboykenyervzla
শহরের বিভিন্ন কোণায় তিনি ঘুরে বেড়ান। নজর রাখেন রাজপথে সিগনাল লাল হল কিনা সেদিকে। যেই কোনও একটা দিক লাল হয় তখনই তিনি পড়ে ফেলেন তাঁর হেলমেট। সে হেলমেটের মাথার দিকে একটি প্যাডের মত লাগানো থাকে। যার ওপরটা মসৃণ।
সেই মসৃণ অংশে একটি তৈলাক্ত জেল লাগিয়ে নেন তিনি। তারপর সময় নষ্ট না করে হেলমেট পরা মাথা রাস্তায় ঠেকিয়ে শুরু হয় তাঁর কেরামতি।
মাথা দিয়ে রাস্তায় বন বন করে ঘুরতে থাকেন তিনি। তারপর মাথা দিয়ে হড়কে অনেকটা এগিয়ে যান। সিগনালে থমকে যাওয়া গাড়ির ফাঁক গলে তিনি মাথা দিয়ে হড়কে নিজের কেরামতি দেখাতে থাকেন।
এটা এক ধরনের ব্রেকডান্স বলেই দাবি করেছেন ওই ২৭ বছরের যুবক। তাঁর এই আজব ব্রেকডান্স এখন অনেক সিগনালে দাঁড়ানো গাড়িরই উপরি পাওনা হয়ে উঠেছে। অনেকেই তাঁর এই কেরামতির ছবি তুলে তা সোশ্যাল সাইটে ছড়িয়ে দিয়েছেন।
ভেনিজুয়েলার যুবক কেনার মেন্ডেজ কারাকাস শহরের রাস্তায় এই কেরামতি দেখিয়ে বেড়ান। ইতিমধ্যেই শহরে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে।
কেনার চান তাঁর এই ব্রেকডান্সকে কাজে লাগিয়ে অলিম্পিকসের জন্য একটি জাতীয় ব্রেকডান্স দল গড়তে। এমন ব্রেকডান্স কেউ এর আগে সেভাবে দেখেননি।
মাথার এই কেরামতিকে ভরসা করে বিশ্বে নিজেকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই ছুটছেন কেনার। কারাকাস শহরে এখন তাঁর এই কেরামতি দেখার আশায় মুখিয়ে থাকেন পথচারী থেকে গাড়ি বা বাসের চালকরা।
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…