Entertainment

ভারতীয় সেনাকে অপমান, কড়া জবাবের মুখে পাক অভিনেত্রী

বরাবরই কিছু না কিছু বিতর্কিত ঘটিয়ে খবরে থাকার প্রবণতা যে তাঁর আছে তা আগেও বারবার বুঝিয়ে দিয়েছেন পাক অভিনেত্রী বীণা মালিক। এবার একেবারে সরাসরি ভারতীয় সেনাকে অপমান করলেন বীণা। যার জবাবও সঙ্গে সঙ্গে পেয়েছেন। কড়া ভাষায় একের পর এক মন্তব্য তাঁর বিরুদ্ধে করেছেন নেটিজেনরা। নিজের মধ্যম অঙ্গুলি প্রদর্শন করে ট্যুইটারে ভারতীয় সেনার উদ্দেশ্যে কু-ইঙ্গিত করেন বীণা। তারপরই আছড়ে পড়তে থাকে পাল্টা জবাব।

এক নেটিজেন বীণাকে উদ্দেশ্য করে লিখেছেন, বলিউডে কাজ ভিক্ষে করতে বা অস্মিত প্যাটেলের জাঙ্গিয়া কাচতে আর কখনও ভারতে আসবেন না। প্রসঙ্গত বিগ বস ৪-এ বীণা মালিককে অন্য প্রতিযোগী অস্মিত প্যাটেলের জাঙ্গিয়া কাচতে দেখা যায়। যা নিয়ে সে সময় অনেক হৈচৈও হয়। পয়েন্ট বাড়াতে এমন কাণ্ড বীণা করেন বলেও দাবি করেন অনেকে।

ভারতীয় সেনাকে অপমান করার ফল বীণা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কাশ্মীর নিয়ে প্রশ্ন তোলায় বীণাকে অন্য একজন ট্যুইটারে জানিয়েছেন ওটা ছিল আসল বর্বরতা যখন অস্মিত প্যাটেলের জাঙ্গিয়া কেচেছিলেন। অনেকে তাঁকে ভিখারিনী বলেও ব্যাখ্যা করেন। একজন লেখেন, পাকসেনা বালুচিস্তানে কী করছে সেটা দেখুন। বীণাকে আর ভারতে ঢোকার ভিসা দেওয়া উচিত নয় বলেও দাবি করেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026