World

বিশ্বে এমনও কয়েকটি দেশ আছে যাদের একটিও বিমানবন্দর নেই

বিশ্ব এখন একবিংশ শতাব্দীতে বিরাজ করছে। কিন্তু এখানে দাঁড়িয়ে এমনও কয়েকটি দেশ রয়েছে যাদের ভূখণ্ডে বিমান ওঠানামার সুবিধাই নেই।

পৃথিবী এখন ছুটছে। আর সেই ছোটার লড়াইয়ে এগিয়ে থাকতে দরকার দ্রুতগামী পরিবহণ। গন্তব্যে পৌঁছতে বেশি সময় দেওয়া যাবেনা। এই ছোটার লড়াইয়ে মানুষকে অনেকটাই সাহায্য করে বিমান।

আকাশপথে দ্রুত বহু দূরে পৌঁছে যেতে পারেন মানুষজন। তাই এখন বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরগুলি ক্রমশ প্রবল চাপের মধ্যে পড়ছে। নতুন বিমানবন্দর নির্মাণ করতে হচ্ছে। বিমান ওঠানামার চাপ সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে অনেক বিমানবন্দর কর্তৃপক্ষকে।

কিন্তু এই গতির দুনিয়ায় এমনও দেশ রয়েছে যাদের একটাও বিমানবন্দর নেই। বিমানবন্দর ছাড়াই একটি দেশ চলছে? অবাক করা হলেও এমন ৫টি দেশ রয়েছে যাদের বিমানবন্দর নেই। আরও যেটা চমকপ্রদ যে এই ৫টি রাষ্ট্রই ইউরোপের মত বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও উন্নত মহাদেশে অবস্থিত।

এই ৫টি দেশ হল মোনাকো, সান মারিনো, অ্যান্ডোরা, লিশটেনস্টাইন এবং ভ্যাটিকান সিটি। মোনাকো হল পশ্চিম ইউরোপের ছোট্ট একটি শহর রাষ্ট্র। ভ্যাটিকান সিটির পর বিশ্বের সবচেয়ে ছোট দেশ হল এটি।

ইতালির সঙ্গে লেপ্টে থাকা ছোট্ট দেশ সান মারিনো ৬১ বর্গকিলোমিটারের ওপর অবস্থিত একটি প্রজাতান্ত্রিক ক্ষুদ্র রাষ্ট্র। অ্যান্ডোরা হল ইউরোপের আরও একটি ছোট্ট দেশ যা ফ্রান্স ও স্পেনের মাঝে অবস্থিত। ৪৬৮ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই ছোট্ট দেশটির একটা বড় অংশই পাহাড়ি।

লিশটেনস্টাইন দেশটিও ইউরোপেই অবস্থিত। মধ্য ইউরোপের এই ক্ষুদ্র রাষ্ট্রের মোট ভূখণ্ড ১৬০ বর্গকিলোমিটার। বিশ্বের সবচেয়ে ছোট দেশ হল ভ্যাটিকান সিটি। যা রোমে অবস্থিত একটি স্বতন্ত্র রাষ্ট্র।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026