Entertainment

ফাইনের কোপে বলিউডের ‘বদ্রীনাথ’

ভক্তদের সঙ্গে সেলফি তোলার আবদারে অভিনেতা অভিনেত্রীদের এখন যায় যায় অবস্থা। তবে বলিউডের নতুন প্রজন্মের তারকা অভিনেতা বরুণ ধাওয়ান অবশ্যই ব্যতিক্রমীদের মধ্যে একজন। তাই ভক্তের আবদার মেটাতে জ্যামে আটকে থাকা গাড়ির জানালা দিয়ে ফিল্মি কায়দায় শরীরের অর্ধাংশ বাইরে বার করে দিতে বিন্দুমাত্র ভাবেননি বলিউডের ‘বদ্রীনাথ’। অটোতে বসা সুন্দরী মহিলা ভক্তের সঙ্গে হাসি মুখে সেলফিও তোলেন ডেভিড ধাওয়ান পুত্র। তাঁদের সেই সেলফি তোলার মুহুর্ত ততক্ষণে ক্যামেরাবন্দি করে নিয়েছে মুম্বই ট্রাফিক পুলিশ। মাঝরাস্তায় বরুণের ঝুঁকি নিয়ে সেলফি তোলাকে যে তারা ভালো চোখে নেয়নি তা স্পষ্ট হয় একটি ট্যুইটে। যেখানে একজন বলিউড আইকন হওয়ার সুবাদে বরুণকে রীতিমত মিষ্টি ভাষায় ভৎর্সনা করা হয়েছে। ব্যক্তিগত জীবনে রূপোলী পর্দার স্টান্ট দেখানো থেকে বরুণকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন মুম্বই ট্রাফিক পুলিশের আধিকারিকরা। একজন দায়িত্ববান নাগরিক হিসেবে তাঁর আচরণ ও কর্তব্যের কথা অভিনেতাকে মনে করিয়ে দিতে ভোলেননি তাঁরা। তবে শুধু পরামর্শ দিয়েই থেমে থাকেনি মুম্বইের ট্রাফিক পুলিশ। বেআইনি কাজের জন্য অভিনেতার বাড়িতে জরিমানার চালানও পাঠানো হয়েছে।

এদিকে মুম্বই ট্রাফিক পুলিশের ট্যুইটটি চোখে পড়তেই বিনয়ী বরুণ ভুল স্বীকার করে পাল্টা ট্যুইট করেন। লেখেন, ট্রাফিক সিগনালে আটকে যাওয়ায় গাড়ি নড়ছিল না। আর তিনি ভক্তের আবেগকে আঘাত করতে চাননি। তবে আগামী দিনে তিনি নিরাপত্তার কথা মাথায় রাখবেন বলে আশ্বস্ত করেছেন বরুণ। জানিয়েছেন, এমন কাজে আর কখনও ইন্ধন দেবেন না তিনি।— ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026