Entertainment

কেন কেঁদে ফেললেন বরুণ

‘স্ট্রিট ডান্সার ৩ডি’ সিনেমার সেটে তখন একটা গানের দৃশ্যের শ্যুটিং হচ্ছিল। অভিনয় করছিলেন বরুণ ধাওয়ান। ওই গানের দৃশ্যে অভিনয় করতে করতে ক্রমশ ভেঙে পড়ছিলেন বরুণ। বিষয়টা সকলকেই অবাক করে। ওই সিনেমার সঙ্গে যুক্ত এক ক্রু মেম্বার বরুণকে জিজ্ঞেসই করে ফেলেন তিনি কি কাঁদছেন? বরুণ সেকথা স্বীকারও করে নেন। জানান তিনি ওই গানের দৃশ্যে অভিনয় করতে গিয়েই ভেঙে পড়েন।

গানটি ছিল তথাকথিত স্যাড সং। সেই গানের সঙ্গে অভিনয় করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন বলিউডের নব্য প্রজন্মের তারকা হিসাবে খ্যাত বরুণ ধাওয়ান। কিছু পরে অবশ্য তিনি নিজেকে সামলে নেন। হয়ত গানটির সঙ্গে নিজেকে এতটাই জড়িয়ে ফেলেছিলেন তিনি যে কান্না বাধ মানেনি।

স্ট্রিট ডান্সার ৩ডি সিনেমাটি একটি ডান্স ড্রামা। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন রেমো ডি’সুজা। সিনেমায় বরুণ ধাওয়ান ছাড়াও রয়েছেন শ্রদ্ধা কাপুর, প্রভুদেবা, নোরা ফাতেহি ও অপারশক্তি খুরানা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026