World

খামের ভিতরে সন্দেহজনক পাউডার, আতঙ্কে অসুস্থ ট্রাম্পের পুত্রবধূ

গত সোমবার একটি চিঠি এসেছিল মার্কিন প্রেসিডেন্টের ছেলের বাড়িতে। চিঠিটি এসেছিল ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের নামে। যদিও সেই সময় বাড়িতে ছিলেননা তিনি। স্বামীর অবর্তমানে চিঠিটি ‘রিসিভ’ করেন তাঁর স্ত্রী ভেনেসা ট্রাম্প। মাঝে মাঝেই তো এরকম কত চিঠি আসে তাঁদের ভিলায়। তাই সন্দেহ না করেই চিঠির খাম খুলেছিলেন মার্কিন প্রেসিডেন্টের পুত্রবধূ। খাম খুলতেই ভেনেসা ট্রাম্পের আঙুলে ঠেকে সাদা পাউডারের মতো খসখসে একধরণের গুঁড়ো। ‘সন্দেহজনক’ সেই গুঁড়োয় হাত পড়তেই ভয়ে কাঁটা হয়ে যায় তাঁর সারা শরীর! হঠাৎ কেমন শরীর খারাপ করতে থাকে তাঁর। মেয়ের শরীর খারাপ করতে দেখে ঘাবড়ে যান তাঁর মা। নিরাপত্তারক্ষীর সাহায্য নিয়ে দ্রুত ভেনেসা ট্রাম্পকে ভর্তি করা হয় নিউ ইয়র্কের একটি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর এখন সুস্থ মার্কিন প্রেসিডেন্টের পুত্রবধূ। পরীক্ষা করা হয়েছে ভেনেসা ট্রাম্পের মা ও তাঁদের সঙ্গে আসা নিরাপত্তারক্ষীর স্বাস্থ্যও। কারণ, তাঁরাও তো হাত দিয়েছিলেন চিঠির খামে। প্রত্যেকেই অবশ্য সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছেলে ও ছেলের পরিবারকে এইভাবে ভয় দেখানোয় যদিও বেজায় ক্ষুব্ধ ও বিরক্ত ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী।

যে চিঠি নিয়ে এত হইচই মার্কিন প্রেসিডেন্টের পরিবারে, সেই চিঠির খামটিকে পাঠানো হয় পরীক্ষার জন্য। বোস্টন পোস্টমার্কের চিঠির খামে পাওয়া ‘সন্দেহজনক’ পাউডারে নেই বিষাক্ত কোনও পদার্থের অস্তিত্ব। এবিষয়ে আশ্বস্ত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তবু গোটা ব্যাপারটিকে হালকাভাবে নিতে রাজি নন মার্কিন গোয়েন্দারা।

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সুবাদে ডোনাল্ড ট্রাম্পের শুভানুধ্যায়ীর সংখ্যাও যেমন কম নেই, তেমনই অভাব নেই শত্রুরও। তাঁদেরই কেউ এমন ‘বদ রসিকতা’ করল কিনা তা খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা বিভাগ। ম্যানহাটনের যে ভিলায় মার্কিন প্রেসিডেন্টের ছেলে থাকেন, তার কঠিন নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে চিঠিটি একেবারে অন্দরমহলে ঢুকে গেল কি করে তাও খতিয়ে দেখা হচ্ছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026