বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধসের কবলে পড়ে মৃত্যু হল ৪ জনের। যারমধ্যে ৩ জন পুণ্যার্থী রয়েছেন। বৈষ্ণোদেবী দর্শনে যাওয়ার পথে শুক্রবার মধ্যরাতে জম্মু কাশ্মীরের ঋষি জেলার বনগঙ্গা-অর্ধকুমারী রোডের মাঝে করা অস্থায়ী তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন পুণ্যার্থীরা। সেই সময়ে বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। একটানা বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ধস নামে। বিশাল বিশাল পাথরের চাঁই এসে পড়ে অস্থায়ী তাঁবুগুলির ওপর। সেখানেই চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়। যারমধ্যে একটি ৫ বছরের শিশুও রয়েছে। ১ জনের হাসপাতালে মৃত্যু হয়।
ধসে চাপা পড়ে ৯ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ২ জন আশঙ্কাজনক অবস্থায় কাটা হাসপাতালে ভর্তি। এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ হলেও পরে তা ফের চালু হয়।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…