Entertainment

রামনাম লেখা ডিপকাট টপ, অভিনেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

কদিন আগেই রামনাম লেখা একটি টপ পড়ে সোশ্যাল সাইটে ছবি পোস্ট করেন অভিনেত্রী বাণী কাপুর। টপটি ডিপকাট। আপাত উত্তেজক। উর্ধ্বাঙ্গ ঢাকার ওই টপে তাঁর উর্ধ্বাঙ্গের অনেকটাই অনাবৃত ছিল। গ্ল্যামার জগতে এমন পোশাক যদিও নতুন কিছু নয়। হামেশাই এমন পোশাকে অভিনেত্রীদের দেখা যায়। তা নিয়ে কারও মাথাব্যথাও নেই। তাই বাণী কাপুরও এমন পোশাকে ছবি দিলে কারও কোনও সমস্যাই হতনা। কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। পোশাকের চারধারে রামনাম লেখা রয়েছে। আর সেখানেই মুশকিলে পড়েছেন বাণী।

মুম্বইয়ের বাসিন্দা রমা সাওয়ান্ত পুলিশের কাছে অভিযোগ করেছেন যে বাণী কাপুর স্বল্পবাস টপ পরে যে ছবি দিয়েছেন তাতে রামের নাম রয়েছে। তিনি রামভক্ত। এ ধরনের পোশাকে রামের নাম লেখা থাকায় তাঁর ধর্মীয় বিশ্বাসে আঘাত লেগেছে। বাণী অর্ধনগ্ন অবস্থায় ছিলেন বলেও দাবি করেছেন রমা সাওয়ান্ত। তেমনই পোশাক ছিল বাণীর শরীরে। রমার আরও অভিযোগ, বাণী তাঁর কাঁধ থেকে স্তন পর্যন্ত যে ব্লাউজ পরেছিলেন তাতে রামনাম লেখা ছিল।

রমা সাওয়ান্ত পুলিশের কাছে দাবি করেছেন বাণী কাপুরের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে পুলিশ বাণী কাপুরকে ডেকে পাঠিয়েছে। এদিকে ট্যুইটারেও বাণী কাপুরের এই রামনাম লেখা ডিপকাট নিয়ে বেশ কয়েকজন সমালোচনা করেছেন। একজন তাঁকে নির্লজ্জ বলে ব্যাখ্যা করেছেন। তাঁর সিনেমাও বয়কট করা হবে বলে জানিয়েছেন কেউ কেউ। সমালোচনার মুখে পড়ার পরই বাণী কাপুর তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ছবি সরিয়ে নেন। কিন্তু ততক্ষণে তা যা ছড়িয়ে পড়ার পড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026