৩ বছরের সন্তানকে চিড়িয়াখানায় ভাল্লুকের সামনে ফেলে দিল মা

৩ বছরের মেয়েকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল তার মা। ছোট্ট মেয়েটাকে ভাল্লুক দেখাচ্ছিল সে। সেই সময় আচমকাই সন্তানকে ভাল্লুকের সামনে ফেলে দেয় ওই মা।

চিড়িয়াখানায় মা বাবার সঙ্গে বেড়াতে যাওয়া অধিকাংশ শিশুর জীবনের স্বাভাবিক অভিজ্ঞতা। এই ছোট্ট ৩ বছরের মেয়েটাও মায়ের হাত ধরে গিয়েছিল জীবজন্তু দেখতে। কিন্তু তার জানা ছিলনা তার সঙ্গে কী হতে চলেছে।

একসময় ভাল্লুক দেখাতে নিয়ে আসে মা। ভাল্লুকটিকে একটু খোলা অংশে ঘেরাটোপে রাখা হয়েছিল। সেখানে সে ঘুরে বেড়াচ্ছিল। আর দর্শকরা তাকে বেশ কিছুটা উপর থেকে দেখছিলেন।

এই সময় ওই মা তার সন্তানকে রেলিংয়ে নিয়ে প্রায় ঝোলাতে থাকে। তারপর সকলকে অবাক করে শিশুটিকে ফেলে দেয় ভাল্লুকের সামনে। যা দেখে হায় হায় করে ওঠেন সকলে।

ভাল্লুকটি বাচ্চাটিকে পড়তে দেখে এগিয়ে আসে। তার কাছে গিয়ে তাকে শুঁকে দেখে। তারপর কি মনে হতে শিশুটিকে না ছুঁয়ে সেখান থেকে এগিয়ে যায়।

চিড়িয়াখানার কর্মীরা ছুটে আসেন। দ্রুত ভাল্লুকটিকে একটি ছোট জায়গায় আটকে নেন তাঁরা। ভাল্লুকটি যেখানে ঘুরছিল সেই জায়গাটাকে ফাঁকা করে সেখানে চলে আসেন কয়েকজন চিড়িয়াখানার কর্মী।

দর্শকরা চরম উদ্বেগে তখন তাকিয়ে আছেন। দ্রুত শিশুটিকে ওই ঘেরাটোপ থেকে উদ্ধার করেন কর্মীরা। শিশুটি অক্ষত রয়েছে। সে সুস্থ রয়েছে। তবে তার মাকে গ্রেফতার করা হয়েছে।

কেন সে এমন কাজ করল তাও জানার চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানের তাসখন্দ চিড়িয়াখানায়। এমন ঘটনার ছবি দেখে শিউরে উঠেছেন বিশ্বের সব প্রান্তের মানুষ।

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026