National

উত্তরপ্রদেশে প্রথম দফায় বন্দুক নিয়ে বুথে বিজেপি প্রার্থীর ভাই

উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ হল শনিবার। ৭৩টি বিধানসভা কেন্দ্রে এদিন ভোটগ্রহণ হয়। ভোট পড়েছে ৬৪ শতাংশ। প্রসঙ্গত ২০১২ সালে এই দফায় এই কেন্দ্রগুলিতেই ভোট পড়েছিল ৬১ শতাংশ। কিছু বিচ্ছিন্ন হিংসার ঘটনা বাদ দিলে শনিবার মোটের ওপর ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবেই। ভাগপতের বাঘু কলোনি এলাকায় দু’পক্ষের সংঘর্ষে ১০ জন গুরুতwর আহত হয়েছেন। ভাগপতের লুয়ান গ্রামে রাষ্ট্রীয় জনতা দলের সমর্থকেরা দলিত ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেন বলে অভিযোগ। ফলে অবস্থা উত্তপ্ত হয়। এদিকে মেরঠের সারধানা বিধানসভা কেন্দ্রে পোলিং বুথের মধ্যে বন্দুক নিয়ে ঢোকায় বিজেপি প্রার্থী সঙ্গীত সোমের ভাই গগন সোমকে আটক করে পুলিশ। প্রথম দফায় তারকা প্রার্থীদের মধ্যে ছিলেন নয়ডা কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ সিং, সিকন্দরাবাদ থেকে লালু প্রসাদ যাদবের জামাই সমাজবাদী পার্টি প্রার্থী রাহুল সিং।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026