ডলার, প্রতীকী ছবি
এক গ্রাহক জানিয়েছেন তাঁর অর্ডার দেওয়া পিৎজা নিয়ে যিনি আসেন তিনি এক বৃদ্ধ। কথায় কথায় জানতে পারেন তাঁর বয়স ৮৯ বছর। এই বয়সেও তাঁকে বিল মেটানোর অর্থ জোগাড় করতে বেছে নিতে হয়েছে পিৎজা ডেলিভারি বয়ের কাজ।
তাতে অবশ্য দুঃখ নেই সুঠাম চেহারার বৃদ্ধের। তাঁর সবচেয়ে বড় গুণ তিনি গ্রাহকদের পিৎজা দিতে গিয়ে সুন্দর কথা বলেন। তাঁর কথা শুনে গ্রাহকদের ভাল লাগে। তাঁর সঙ্গে ওই গ্রাহকের কথোপকথন গ্রাহকের ডোরবেলে থাকা রেকর্ডারে রেকর্ড হয়ে যায়।
এই বয়সে, জীবনের সায়াহ্নে এসে একজনের বিশ্রামে বাকি দিনগুলো কাটানোর কথা, সেখানে ডারলিনকে এই বয়সে সপ্তাহে ৩০ ঘণ্টা পরিশ্রম করতে হয়। যা তিনি হাসিমুখে করেন। কঠিন পরিশ্রম করে পিৎজার ব্যাগ নিয়ে ঘোরেন পিৎজা অর্ডার দেওয়া গ্রাহকদের দরজায় দরজায়।
এটা দেখার পর এক গ্রাহক তাঁর চোখের জল ধরে রাখতে পারেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটার বাসিন্দা ৮৯ বছরের পিৎজা ডেলিভারি বয় ডারলিনের কাহিনি তিনি সোশ্যাল সাইটে দেন। বহু মানুষ এই মিষ্টভাষী বৃদ্ধের কথা শুনে স্থির করেন তাঁরা ওই মানুষটার পাশে দাঁড়াবেন।
তাঁরা সকলে কিছু কিছু করে ডোনেশন দিয়ে একটি ফান্ড তৈরি করেন। তারপর একদিন তাঁরা হাজির হয়ে যান ডারলিনের বাড়িতে।
তাঁর হাতে তুলে দেন ১২ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৯ লক্ষ ২৩ হাজার টাকার কিছু বেশি। এই উপহার, এই ভালবাসা পেয়ে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি ডারলিন।
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…