World

আকাশে উড়ছে ৩টি হরিণ, এ দৃশ্যও এবার দেখা গেল

হরিণের তো আর ডানা নেই যে উড়ে বেড়াবে। তাও ৩টি হরিণকে আকাশে উড়তে দেখা গেল। অনেকেই চেয়ে রইলেন সেদিকে।

হরিণ পরিচিত প্রাণি। যদিও তার অনেক ধরনের প্রকার রয়েছে। যার অধিকাংশই পৃথিবীর নানা প্রান্তে পাওয়া যায়। কয়েকটি হরিণের প্রজাতি বিরল তালিকাভুক্ত। তবে হরিণ যে প্রজাতিরই হোক তা ডাঙায় চড়ে বেড়ায়। আকাশে ওঠে না।

কিন্তু এবার ৩টি হরিণকে একসঙ্গে আকাশে উড়তে দেখলেন অনেকেই। তারা দিব্যি আকাশে উড়ে নেমে এল মাটিতে। তারপর দৌড় লাগাল অরণ্যের মাঝে।

হরিণ উড়ল কীভাবে? তাও কি সম্ভব? সোশ্যাল সাইটে আমেরিকার ইউটা-র ডিভিশন অফ ওয়াইল্ডলাইফ রিসোর্সেস একটি ভিডিও শেয়ার করেছে। সেখানেই দেখা গেছে একটি হেলিকপ্টার আকাশে উড়ছে। আর সেই কপ্টার থেকে একটি মোটা দড়ি নিচে ঝুলছে।

দড়িতে আবার ৩টি ভাগে ৩টি হরিণকে চারিদিক থেকে বিশেষভাবে ঘিরে উড়িয়ে আনা হচ্ছে। তারাও দিব্যি হেলিকপ্টারে ঝুলে আকাশপথে উড়ছে। এভাবেই তাদের একটি প্রান্তরে নিয়ে আসা হয়। তারপর মাটিতে নামানো হয়।

উড়ছে হরিণ, ছবি – সৌজন্যে – ফেসবুক – @UtahDWR

সেখানে নামানোর পর তাদের শরীরে জড়ানো বিশেষ সুরক্ষা চাদর খুলে দেন বনকর্মীরা। এবার মুক্ত হয়েই হরিণরা গা ঝাড়া দিয়ে সোজা দৌড় মারে প্রকৃতির বুকে। তবে তাদের গলায় একটি কলার লাগানো থাকে।

প্রতিবছরই এভাবে অনেক হরিণকে একটি স্থান থেকে অন্যত্র সরিয়ে আনা হয় ইউটায়। শীতকালেই সেটা করা হয়। এই সময় এদের উড়িয়ে আনার পাশাপাশি হরিণদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026