World

কখনও লাল, কখনও গোলাপি, তরমুজ বরফের চাদরে সেজে উঠল পাহাড়

বিশ্বে কত কিছুই তো অবাক করে দেয় মানুষকে। নিজের চোখকেই বিশ্বাস করা কঠিন হয়। যেমন সাদা ধবধবে বরফ নয়, বরং পাহাড় ঢাকল তরমুজ বরফে।

দুধ সাদা বরফে ঢাকা পাহাড় তো বিশ্বের নানা প্রান্তেই দেখা যায়। হিমালয়ের অধিকাংশ পাহাড়ই বরফে ঢাকা থাকে। বরফের রং তো সাদাই হয়। অন্য রংয়ের বরফ হয় নাকি?

অবাক করা হলেও বরফের রং লাল হতে পারে, গোলাপি হতে পারে, কমলাও হতে পারে। আর তা যে হতে পারে তার একেবারে হাতেনাতে প্রমাণ মিলল।

সারি সারি পাহাড়ের গায়ে এমন নানা রংয়ের বরফে যেমন মুগ্ধ স্থানীয়রা, তেমনই হতবাকও। এমনটা কীভাবে সম্ভব সেটাই বুঝে উঠতে পারছেন না আমেরিকার ইউটা কাউন্টির মানুষজন।

বিজ্ঞানীরা অবশ্য জানাচ্ছেন, বরফের এই রং বদলের কারণ আছে। একে তাঁরা নাম দিয়েছেন তরমুজ বরফ। এটার মূল কারণ একধরনের শৈবাল। যা পাহাড়ে অনেক সময় পাওয়া যায়।

এই শৈবাল বরফে ছড়িয়ে যায়। তারপর নিজেদের রং কিছুটা বদল করে সূর্যের প্রখর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে। তখনই তা বরফের সঙ্গে মিশে রং বদলে দেয় বরফের।

বরফ তখন কোথাও হয়ে ওঠে লাল, কোথাও গোলাপি, কোথাও কমলা। মজার ব্যাপার এই শৈবালগুলি আবার গ্রিন অ্যালগি বা সবুজ শৈবাল নামে খ্যাত।

বিজ্ঞানীরা এই শৈবালের জন্য কিছুটা শঙ্কাও প্রকাশ করেছেন। এদের প্রভাবে দ্রুত বরফ গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন তাঁরা। আর বরফ গলা মানে নতুন সমস্যার সৃষ্টি হওয়া।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026