World

মাটির তলা থেকে উদ্ধার ১৫০ বছর পুরনো বোতল, ভিতরে বিশেষ জল, চেখে দেখলেন বিশেষজ্ঞেরা

এ এক অনন্য আবিষ্কার। মাটির তলা থেকে পাওয়া গেল একটি বোতল। যা সম্পূর্ণ অবস্থায় রয়েছে। ভিতরে রয়েছে বিশেষ তরল। যার স্বাদ চেখে দেখলেন বিশেষজ্ঞেরা।

ফরেস্ট সার্ভিসের জমি। সেই জমিতে খনন চালিয়ে প্রত্নতাত্ত্বিকদের হাতে আসে হাজারের ওপর ঐতিহাসিক জিনিসপত্র। যা কার্যত এক অনন্য পাওনা। সেই পুরাতাত্ত্বিক নিদর্শনগুলির মধ্যে পাওয়া যায় একটি সুরার বোতলও। যা একদম ঠিকঠাক অবস্থায় ছিল।

বোতলের বন্ধ মুখ যেমন বন্ধ থাকার তেমনই ছিল। তা একেবারেই নষ্ট হয়নি। বোতলটি সুরায় সম্পূর্ণ ছিল। সেই তরল বোতলের মধ্যে যেমন থাকার তেমনই ছিল। ১৫০ বছরেও তা এতটুকু নষ্ট হয়নি।

বোতলটি হাতে পাওয়ার পর বিশেষজ্ঞেরা সেটি খুলে ফেলেন। তারপর ভিতরে থাকা সুরা চাখার চেষ্টা করেন। প্রথমে যিনি চেখে দেখেন তিনি বেশ ভয়েই ছিলেন। কেমন খেতে হবে? তা শরীরের পক্ষে সঠিক হবে কিনা? এসব নানা চিন্তা মাথায় ঘুরছিল তাঁর।

তবে তিনি চেখে দেখা থেকে বিরত হননি। চাখার পর অবশ্য তিনি স্পষ্টই জানান সেটির স্বাদ অন্য কিছু নয়, অনেকটা ফলের রসের মত। যদিও এরপরও যে বিশেষজ্ঞেরা সেই ১৫০ বছর পুরনো সুরার স্বাদ আহরণ করেন তাঁরা জানান স্বাদটি সঠিক করে বলা একটু মুশকিল। তবে ফলের স্বাদও রয়েছে।

মার্কিন মুলুকের ইউটা-র একটি জঙ্গল এলাকা থেকে এই বোতলটি উদ্ধার করেন প্রত্নতাত্ত্বিকরা। ইউটা এলাকায় এত পুরনো কোনও সুরার বোতলের খোঁজ এই প্রথম পাওয়া গেল।

আমেরিকায় মিসিসিপি নতুন অববাহিকায় অনেকসময় কিছু বহু পুরনো সুরার বোতল পাওয়া গিয়েছে। সেগুলি নৌকা বা জাহাজ ডুবির ফল। কোনও একসময় সেগুলি জাহাজেই ছিল। যখন সেটি ডুবে গিয়েছিল। তবে ইউটায় এমন পুরনো বোতল এর আগে কখনও পাওয়া যায়নি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *