Sports

শেষ দৌড়ে হেরে গেলেন বোল্ট

জীবনে সাফল্যের বৃত্তে একটা কালো দাগ সেই পড়েই গেল। সর্বাঙ্গ সুন্দর হতে হতেও শেষ মুহুর্তে তা হাতছাড়া হওয়ার যন্ত্রণা যে তাঁকে সারা জীবন কুড়ে কুড়ে খাবে তা আর কেউ না জানুক বোল্ট জানেন।

উসেইন বোল্ট। জামাইকার এই আশ্চর্য মানুষটা সারা বিশ্বকে বার বার চমকে দিয়েছেন তাঁর অতিমানবিক গতির জন্য। ট্র্যাকে ছুটতে শুরু করলে বিদ্যুতের ঝলকানির মত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যান তিনি। চোখের পাতা পড়লেও দর্শকদের মিস হয়ে যায় তাঁর অসামান্য দৌড়। সেই উসেইন বোল্ট হারতে শেখেননি। যখনই ট্র্যাক এন্ড ফিল্ডে তাঁকে দৌড়তে দেখা গেছে, তখনই প্রথম হয়েছেন এই মহাতারকা।

তাঁর বয়স হচ্ছে। তাই রেকর্ড সময় করে অলিম্পিকে হেলায় সোনা জেতা বোল্ট লন্ডন মিটের আগেই জানিয়ে দিয়েছিলেন এটাই তাঁর শেষ পেশাগত দৌড়। এই প্রতিযোগিতার পর পেশাগত দৌড় থেকে সরে দাঁড়াবেন তিনি। চিরকালই বিশ্বের দ্রুততম মানুষটা ১০০ মিটারে ভেল্কি দেখিয়েই স্বনামধন্য হন। তাই লন্ডনে ১০০ মিটারে জীবনের শেষ দৌড়েও তিনি সেরা করে ১০০ মিটারে কখনও না হারার রেকর্ড অক্ষুণ্ণ রেখেই বিদায় নেবেন বলে ধরে নিয়েছিলেন সকলে।

কিন্তু এবার হিট থেকেই কিছুটা নড়বড় করছিলেন বোল্ট। নিজের রেকর্ড সময়ের ধারে কাছেও যেতে পারেননি। একই অবস্থা হয় সেমিফাইনালে। ফলে ফাইনাল নিয়ে চিন্তা ছিল। সেই চিন্তাই সঠিক প্রমাণিত হল। জীবনের শেষ ১০০ মিটার দৌড়ে হেরে গেলেন বোল্ট। ৩ নম্বরে শেষ করলেন দৌড়। এই যন্ত্রণা তাঁর সারা জীবন থেকে যাবে। সাফল্যের সরণিতে একটা খোঁচার মত চিরকাল হয়তো খচখচ করবে বোল্টের মনে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026