Entertainment

ভারত পাক ম্যাচ দেখতে গিয়ে একান্ত ব্যক্তিগত জিনিস খোয়ালেন বলি অভিনেত্রী

ভারত পাক ম্যাচ দেখতে অনেকের সঙ্গে তিনিও হাজির ছিলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু সে ম্যাচ তাঁর কাছে এখন দুঃস্বপ্নের সমান।

ভারত পাক ম্যাচে কানায় কানায় ভর্তি ছিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সেই টানটান ভারত পাক লড়াই দেখতে হাজির ছিলেন এক বলিউড তারকা অভিনেত্রীও। নীল রংয়ের পোশাকে অপ্সরা সেজেই তিনি হাজির ছিলেন মাঠে। খেলাও দেখেন। ছবিও তোলেন।

সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন এই বলিউড অভিনেত্রী। কিন্তু তার সঙ্গে এমন এক কথা সোশ্যাল মিডিয়ায় জানান যা মোটেও তাঁর জন্য সুখের হতে পারেনা। মাঠে একান্ত ব্যক্তিগত এ সম্পদ খুইয়েছেন বলে দাবি করেছেন উর্বশী রাউতেলা।

উর্বশীর দাবি, মাঠে তাঁর সঙ্গে ছিল একটি ২৪ ক্যারেট সোনার মোবাইল ফোন। এই সোনার আইফোনটি তিনি মাঠে নিয়ে ঢুকলেও তা নিয়ে বার হতে পারেননি। কারণ মাঠেই সেটি খোয়া যায়।

অনেক খুঁজেও সেটি উর্বশী পাননি। তাই সোশ্যাল মিডিয়ায় তিনি সকলের কাছেই আবেদন করেছেন তাঁর হারানো ফোন খুঁজে পেতে তাঁকে সাহায্য করার জন্য। বিষয়টি পুলিশকেও জানিয়েছেন উর্বশী।

ভারত পাক ম্যাচ দেখতে উর্বশী ছাড়াও মাঠে উপস্থিত ছিলেন বিরাটপত্নী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মা, গায়ক অরিজিৎ সিং। প্রসঙ্গত সানি দেওলের সঙ্গে সিং সাব দ্যা গ্রেট সিনেমার হাত ধরে বলিউডে পা রাখেন মডেল অভিনেত্রী উর্বশী।

এরপর বেশ কয়েকটি সিনেমায় উর্বশীকে দেখা গেছে। আগামী দিনে স্কন্দ, দিল হ্যায় গ্রে, ব্ল্যাক রোজ সিনেমায় তাঁকে দেখা যেতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026