Entertainment

ছবি তোলার সময় উর্বশীর সঙ্গে এ কি করলেন বনি কাপুর

উর্বশী রাউতেলা। বলিউডের এই সুন্দরী অভিনেত্রী এসেছিলেন প্রযোজক জয়ন্তীলাল গাডা-র ছেলে অক্ষয় গাডার বিয়েতে। বলিউডের অনেক হুজ হুই সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বলিউডের পরিচিত মুখেদের ছবিও উঠছিল আলাদা করে। উর্বশী রাউতেলার সঙ্গে একসঙ্গে ছবি তুলতে দাঁড়ান বলিউডের অন্যতম প্রযোজক তথা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্বামী বনি কাপুর। হাসিমুখেই উর্বশীর সঙ্গে ছবিতে পোজ দেন বনি। আর ঠিক তখনই বনির একটি কাণ্ড ধরা পড়ে যায় ক্যামেরায়।

দেখা যায় উর্বশীর নিতম্বে হাত দিয়ে চাপড় মারছেন বনি। সেই অবস্থায় উর্বশী হাসিমুখ রাখলেও এরপরই উর্বশীর হাসি মুহুর্তে মিলিয়ে যায়। ছবি তোলাও শেষ হয়। ২ জনে ২ দিকে চলে যান। এরপর উর্বশীর সঙ্গে এমন কাণ্ডের ছবি প্রকাশ করে এমন ছোঁয়াকে বেঠিক বলে ব্যাখ্যা করে একটি সংবাদপত্র। আর সেই ছবি সামনে আসতেই উল্টে সেই সংবাদপত্রকেই একহাত নেন উর্বশী। একজন সত্যিকারের জেন্টলম্যান বলে বনি কাপুরকেই এমন কাণ্ডের জন্য আড়াল করেন তিনি।

শ্রীদেবীর মৃত্যুর পর বনি কাপুরকে ভেঙে পড়তে দেখেছেন সকলেই। তাঁর ২ মেয়ের বড় মেয়ে জাহ্নবী এখন বলিউডের অভিনেত্রী। তাঁর বাবা হয়ে কিনা এক অভিনেত্রীর নিতম্বে হাত! ব্যাপারটা মেনে নিতে পারছেন না নেটিজেনরা। এমন কাজকে ন্যক্কারজনক বলে ব্যাখ্যা করেছেন তাঁরা। এমন কাণ্ড মেনে নেওয়া যায়না বলেই জানাচ্ছেন তাঁরা। অনেকে তো বলছেন একাজ যদি কোনও সাধারণ মানুষ করত তবে সে তখনই উর্বশীর কাছে একটা সপাটে চড় খেত। কিন্তু উর্বশী যা বললেন তার পরে কী সেই অবকাশ ছিল। সে প্রশ্ন উঠছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026