Entertainment

টানা বমি, হাসপাতালে ভর্তি উরফি জাভেদ

উরফি জাভেদের নাম এখন অনেকের জানা। তাঁর খোলামেলা পোশাকের জন্য তিনি খবরে মাঝেমধ্যেই উঠে আসেন। উরফি এবার ভর্তি হলেন হাসপাতালে।

সোশ্যাল মিডিয়া তো বটেই, এমনকি সোশ্যাল মিডিয়ার সঙ্গে তেমন একটা পরিচিত নন মানুষজনও একডাকে এখন চেনেন উরফি জাভেদকে। তাও কেবলমাত্র তাঁর পোশাকের জন্য।

মাঝেমধ্যেই অদ্ভুত খোলামেলা পোশাকে উরফি ক্যামেরার সামনে পোজ দেন। আর তাতেই ঝড় ওঠে ইন্টারনেটে। কোনওক্রমে লজ্জা নিবারণের মত পোশাক উরফিকে খুব দ্রুত পরিচিতি দিয়েছে। তাঁর এখন বহু ফ্যান ফলোয়ার।

সম্প্রতি কেবল নিজের চুল দিয়ে উন্মুক্ত বক্ষযুগলকে কোনওক্রমে ঢেকে তিনি ছবি তোলেন। ডেনিম প্যান্ট ছাড়া শরীরে আর এতটুকু সুতো না থাকা উরফির সেই ছবিও আগুনের মত ছড়িয়ে পড়ে।

সকলেই অপেক্ষায় থাকেন এরপর উরফি আর কতটা খোলামেলা পোশাকে সামনে আসেন তার জন্য। সেই উরফি জাভেদকে হাসপাতালে ভর্তি হতে হল।

উরফি নিজেই ইন্সটাগ্রামে জানিয়েছেন যে শরীরের দীর্ঘদিন ধরে অযত্নের ফল ভুগতে হচ্ছে তাঁকে। হাসপাতালে আসতে হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ওষুধ খেতে হচ্ছে। হাসপাতালের খাবার প্রায় মুখে দিতে পারছেন না। কিন্তু কিছু করারও নেই।

প্রসঙ্গত টানা বমি হচ্ছিল উরফির। সেইসঙ্গে জ্বর ১০৩-১০৪ উঠে যাচ্ছিল। তাই আর ঝুঁকি না নিয়ে হাসপাতালে। তাঁর বেশ কয়েকটি পরীক্ষাও হয়েছে। যা থেকে পরিস্কার হবে যে তাঁর ঠিক কী হয়েছে।

তবে উরফির যেমন হাসপাতালে থাকতে ভাল লাগছে না, তেমনই তাঁর অনুরাগীদেরও উরফির নতুন পোস্ট ছাড়া মন ভরছে না। তাঁরাও অপেক্ষায় কবে ফের উরফি জাভেদ তাঁর ছন্দে ফিরবেন। আর সামনে আসবেন নতুন অবতারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026