World

অগুন্তি গুলি, রক্তের হোলি, মৃত ২৯

গুলি চলল যথেচ্ছ। একটি নয়, পরপর ২টি জায়গায়। সেই বেপরোয়া যথেচ্ছ গুলির শিকার হয়ে একের পর এক লুটিয়ে পড়লেন মানুষজন। আতঙ্কে এদিক ওদিক ছুটে প্রাণ বাঁচানোর চেষ্টায় কেউ সফল হলেন। কেউ পারলেননা। সকলের যে প্রাণ গেল তা নয়। আহতও হলেন অনেকে। কারও গুলি লাগল মাথায়, কারও পিঠে, কারও পেটে, কারও হাতে, কারও পায়ে। তাঁরা আপাতত হাসপাতালে। রবিবার এভাবেই রক্তের হোলি খেলল মার্কিন মুলুকের ২টি শহর। ২টি ক্ষেত্রেই বন্দুকবাজের এলোপাথাড়ি গুলির শিকার হলেন সাধারণ মানুষ।

প্রথম ঘটনাটি ঘটে টেক্সাসে। এল পাসো শহরে এক বন্দুকবাজ ২১ বছরের প্যাট্রিক আচমকাই একটি বন্দুক বার করে ওয়ালমার্টের সামনে গুলিবর্ষণ শুরু করে। তখন সেখানে বহু মানুষের ভিড় ছিল। সকলেই কেনাকাটায় ব্যস্ত। এখানে গুলিতে ঝাঁঝরা হয়ে লুটিয়ে পড়তে থাকেন মানুষজন। উন্মত্তের মত তখন গুলি চালিয়ে চলেছে প্যাট্রিক নামে ওই তরুণ। এখানে ২০ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ২৬ জন আহত হন। পরে পুলিশ প্যাট্রিককে গ্রেফতার করে। টেক্সাসের ইতিহাসে এটি অন্যতম নৃশংস ঘটনা।

টেক্সাসের ঘটনার কিছুক্ষণ পরেই মার্কিন মুলুকের ওহিও-র ডেটন শহরে পরের ঘটনাটি ঘটে। এখানে নেড পিপারস বারের সামনে এক বন্দুকবাজ বড় আকারের একটি বন্দুক বার করে গুলি চালাতে শুরু করে। বন্দুকটি ছিল আধুনিক, স্বয়ংক্রিয়। এখানেও চিত্রটা একই রকম। মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। মানুষ যে দিকে পারেন ছুটতে শুরু করেন। আর্তনাদ করতে থাকেন। রক্তাক্ত হয়ে গুলির আঘাতে লুটিয়ে পড়তে থাকেন।

এখানে মৃত্যু হয় ৯ জনের। আহত হন ১৬ জন। এঁদের কয়েকজনের বুলেটের ক্ষত এতটাই ভয়ংকর যে তাঁদের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ এই ঘটনা ঘটে। দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। গুলি করে হত্যা করে বন্দুকবাজকে। তবে তার পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রবিবারের ছুটিকে ২টি শহরের ঘটনা এদিন রক্তাক্ত রবিবারে পরিণত করল অচিরেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026