World

আকাশে রহস্যময় আলোর নড়াচড়া, তুঙ্গে জল্পনা

অন্ধকার আকাশের দিকে অনেকেই তাকিয়ে দেখেন। এমনই কিছু মানুষের নজর কাড়ল একটি নড়তে থাকা আলোকময় বস্তু। যাকে ঘিরে জোড়াল হল সন্দেহ।

রাতের আকাশে চাঁদ, তারাদের যেমন দেখা যায় তেমনই দেখা যাচ্ছিল। তারমধ্যেই আচমকা একটি আলো নজর কাড়ল সকলের। আলোটা বেশ উজ্জ্বল। গতিময় সে আলো তার স্থান পরিবর্তন করছে। আলোর চারধারে একটা বলয়। আলোর বলয়। কী ওটা!

যাঁরা আকাশের দিকে তাকিয়েছিলেন তাঁরা কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেলেন রাতের আকাশে ওই রহস্যময় আলো দেখে। তাঁরা বুঝেই উঠতে পারলেননা ওটা আসলে কী! আর যদি কিছু না বুঝতে পারা যায় তা নিয়ে জল্পনা তো চলতেই থাকে।

সেই গতিময় আলোটি এতটাই নজর কাড়া ছিল যে তা অনেকেরই চমকের কারণ হয়। যাঁরা আকাশের দিকে চেয়ে থাকেন না, তাঁদেরও চোখ চলে যায়। অনেকেই ওই সরতে থাকা আলোকে ভিনগ্রহীদের যান বলে সন্দেহ করেন।

ভিনগ্রহীদের যান বলে পরিচিত সসার এমনই গোলাকার হয় বলে সকলের ধারনা। এই আলোর চারধারেও ছিল আলোর বলয়। ফলে এই ধারনা অনেকের মনেই দাগ কাটে। অনলাইনে ওই ছবি নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, পেনসিলভানিয়া, কানেকটিকাটের আকাশ তো বটেই, এই আলো দেখা যায় ওহিও-র কিছু অংশেও। যদিও এই আলো অন্য কারণেও নজর কেড়ে থাকতে পারে বলে উল্লেখ করেন কয়েকজন।

কারণ ঠিক ওই সময়ই ফ্লোরিডা থেকে একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল একটি রকেট। সেটি দেখে মানুষ ভুল করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। তবে রহস্যটা থেকেই যায়।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026