World

মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দিতে রাজি আমেরিকা

পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এই সন্ত্রাসবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান হল মাসুদ আজহার। মাসুদ আজহারকে অনেক আগে থেকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে তকমা দিতে বিশ্বের দরবারে আর্জি জানিয়ে আসছে ভারত। কিন্তু মাসুদকে এই তকমা দিতে রাজি নয় চিন। ফলে ভারতের আর্জি বারবার হোঁচট খাচ্ছে। কিন্তু এবার খোলাখুলি মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দিতে তাদের আপত্তি নেই বলে জানিয়ে দিল আমেরিকা।

জম্মু শ্রীনগর হাইওয়ের ওপর হামলাস্থলে সেনা, ছবি – আইএএনএস

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষা উপদেষ্টা জন বোলটন ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে জানিয়ে দিয়েছেন মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দিতে তাঁদের আপত্তি নেই। সীমান্তপার সন্ত্রাস থেকে তাদের নিজেদের রক্ষার অধিকার নিয়ে ভারতকে মার্কিন মুলুকের যাবতীয় সমর্থনের কথাও নিশ্চিত করেছেন বোলটন।

সিআরপিএফ কনভয়ে হামলার প্রতিবাদে ইমরান খান ও মাসুদ আজহারের ছবি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন, ছবি – আইএএনএস

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ অনেক আগেই জইশ-ই-মহম্মদকে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় ফেলে দিয়েছে। এবার সেই সংগঠনের মাথা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দিতেও তারা তৈরি। তবে এক্ষেত্রে বড় বাধা চিন। কারণ চিনের যুক্তি হল এখনও পর্যন্ত তাদের যাবতীয় তথ্যের ভিত্তিতে মনে হয়নি যে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়া যেতে পারে। গত শুক্রবার সন্ধেয় দোভাল ও বোলটনের মধ্যে টেলিফোনে কথা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026