World

রাতের আকাশে ছুটছে আগুনের গোলা, কি ওগুলো সে রহস্যের কিনারা হল

রাতের আকাশের বুক চিরে একের পর এক আগুনের গোলা ছুটে চলেছে। যা চোখে পড়ার পর কার্যত চোখ ফেরাতে পারেননি অনেকে। কি ওগুলো, সে রহস্যের পরে অবশ্য কিনারা হয়।

রাতের আকাশে যে সেদিন কোনও মহাজাগতিক বিস্ময় অপেক্ষা করে আছে তেমন কোনও খবর ছিলনা। এখন চোখে দেখা যাবে এমন মহাজাগতিক ঘটনা ঘটার কথা থাকলে আগেই তা নানা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

কি দেখা যাবে, কখন দেখা যাবে, কেমন দেখতে লাগবে, খালি চোখে দেখা যাবে কিনা, সব তথ্যই সাধারণ মানুষ পেয়ে যান। তাই অপেক্ষায় থাকেন সেই দৃশ্য দেখার জন্য।

কিন্তু রাতের আকাশের বুক চিরে এমন একের পর এক আগুনের গোলা ছুটে চলেছে অথচ এমন কিছু হওয়ার কোনও আগাম খবর ছিলনা! এটা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ প্রান্তের বাসিন্দাদের অবাক করে।

টেনেসি, আরকানসাস সহ মার্কিন মুলুকের দক্ষিণ প্রান্তের রাজ্যগুলির অনেক বাসিন্দাই অবাক হয়ে আকাশের দিকে চেয়ে দেখেন আগুনের গোলার ঝাঁক ছুটে যাচ্ছে। রীতিমত উজ্জ্বল সে আগুনের গোলা।

কি ওগুলো? প্রাথমিক বিস্ময় কাটিয়ে প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে মানুষের মনে। পরে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি পরিস্কার করার চেষ্টা করেন এক জ্যোতির্বিজ্ঞানী।

তিনি জানান ওটা কোনও মহাজাগতিক বিস্ময় নয়। বরং চিনের একটি কার্যকাল শেষ করা কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ। যা বায়ুমণ্ডলের ঘর্ষণে টুকরো হয়ে আগুনের গোলা হয়ে ছিটকে পড়ে।

সেগুলিই রাতের আকাশে সকলের নজর কেড়ে নিয়েছিল। ফলে ওগুলো কি সে রহস্য আর রহস্য থাকেনা। তারা কি সেটা পরিস্কার হয়ে যায়।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026