World

সরষের তেলের এত গুণ, তাও এসব জায়গায় তা নিষিদ্ধ

সরষের তেলের গুণের কথা অনেকেই জানেন। ভারতের মত দেশে রান্নায় সরষের তেলের বহু ব্যবহার প্রচলিত। কিন্তু সেই সরষের তেলই কিছু জায়গায় খাওয়া নিষিদ্ধ।

ভারতের একটা বড় অংশের আমজনতার রান্নাঘরে সরষের তেল অবশ্যই মজুত থাকে। ভোজ্য তেল হিসাবে সরষের তেলের ব্যবহার নতুন করে বলার অপেক্ষা রাখে না। সরষের তেল খাওয়া উপকারিও বলা হয়। বাঙালি পরিবারে রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে খাঁটি সরষের তেলের ওপর।

সেই সরষের তেল কিন্তু আমেরিকা, কানাডা বা ইউরোপে গিয়ে রান্নার জন্য খুঁজলে পাওয়া যাবেনা। কারণ সেখানে সরষের তেল খাওয়া নিষিদ্ধ।

সরষের তেল ভারত সহ বিভিন্ন দেশে যেখানে এত প্রচলিত সেখানে আমেরিকা বা ইউরোপ তা খাওয়া নিষিদ্ধ করল কেন? অনেক গুণ থাকা সত্ত্বেও আমেরিকা বা ইউরোপে সরষের তেল খাওয়া নিষিদ্ধ করার জন্য দায়ী হল সরষের তেলে থাকা ইরুসিক অ্যাসিড।

সরষের তেলে অনেক বেশি পরিমাণে ইরুসিক অ্যাসিড থাকে বলে দাবি করেই ইউরোপ ও আমেরিকায় এই তেল খাওয়া মানা। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের দাবি সরষের তেলে থাকা এই ইরুসিক অ্যাসিড সহজে হজম হয়না। এটা মস্তিষ্কের কোষের জন্য অপকারি।

নানা মানসিক ব্যাধির জন্যও এফডিএ এই ইরুসিক অ্যাসিডকে কাঠগড়ায় তুলেছে। এছাড়া এই ইরুসিক অ্যাসিড শরীরের স্থূলতা বৃদ্ধি করে বলেও দাবি তাদের।

সব মিলিয়ে সরষের তেলে থাকা এক ধরনের ফ্যাটি অ্যাসিড ইরুসিক অ্যাসিডের জন্য আমেরিকা, কানাডা ও ইউরোপে সরষের তেল খাওয়া নিষিদ্ধ। তবে সরষের তেল গায়ে মাখায় সেখানে কোনও বাধা নেই।

News Desk

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026