SciTech

মহাকাশে জঞ্জাল ছড়ানোর অভিযোগে জরিমানা করল আমেরিকা

মহাকাশে জঞ্জাল ছড়ালে যে জরিমানাও হতে পারে তা এই প্রথম দেখা গেল। জরিমানা করল আমেরিকা। জরিমানার অঙ্কও নেহাত কম নয়।

মহাকাশে গ্রহ, নক্ষত্র ঘুরে বেড়ালেও সেই অনন্ত শূন্য কিন্তু জঞ্জাল শূন্যও। সেই মহাকাশে জঞ্জাল ছড়াতে শুরু করেছে পৃথিবী। পৃথিবীর বিভিন্ন দেশ এখন মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে। সেসব উপগ্রহ তাদের কর্মকাল শেষ করার পর সেটিকে কক্ষ থেকে সরিয়ে ফেলার কথা। এটাই স্থির হয়েছে।

কিন্তু ডিশ নামে একটি সংস্থা তাদের পাঠানো একটি কৃত্রিম উপগ্রহের কর্মকাল শেষ হওয়ার পরও সেটিকে যথাযথ নিয়ম মেনে কক্ষ থেকে বার করে দেয়নি। ফলে সেটি জঞ্জাল হয়ে বাকি কৃত্রিম উপগ্রহের জন্য সমস্যার সৃষ্টি করছে।

এভাবে প্রায় ৫ বছর ধরে সেই জঞ্জাল অযথা ভেসে বেড়াচ্ছে। এবার মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন এই নিয়ে পদক্ষেপ করল।

ডিশ নামে ওই সংস্থা ২০০২ সালে এই কৃত্রিম উপগ্রহ পাঠায়। সেটির সময়কাল শেষ হয়েছে ৫ বছর হল। তারপরেও তাদের লাইসেন্স শর্ত অনুযায়ী নষ্ট হয়ে যাওয়া কৃত্রিম উপগ্রহটি তারা কক্ষ থেকে নিয়ম মেনে সরিয়ে দেয়নি।

সেজন্য তাদের দেড় লক্ষ ডলার জরিমানা করেছে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন। ভারতীয় মুদ্রায় জরিমানার অঙ্ক দাঁড়ায় ১ কোটি ২৫ লক্ষ টাকা।

এই জরিমানা এক ইতিহাস রচনা করেছে। কারণ এই প্রথম মহাকাশে জঞ্জাল সঠিকভাবে সাফাই না করার জন্য কোনও সংস্থাকে জরিমানা করা হল। কাজ শেষ করা ইকোস্টার-৭ কৃত্রিম উপগ্রহটিকে দ্রুত নিয়ম মেনে কক্ষ থেকে সরিয়ে দিতেও বলা হয়েছে ডিশ নামে সংস্থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026