World

বিদেশে চাকরি পছন্দ করছেন অধিকাংশ আমেরিকান, বলছে সমীক্ষা

ভারতীয় অভিভাবকদের অনেকেরই স্বপ্ন থাকে ছেলে বা মেয়ে পড়াশোনা করে আমেরিকায় গিয়ে চাকরি করুক। অনেক পড়ুয়াও চায় পড়াশোনা করে মার্কিন মুলুকে চাকরি করতে। যানও অনেকে। এখন সারা ভারতে হিসেব করলে দেখা যাবে মার্কিন মুলুকে চাকরি করেন এমন ভারতীয়ের সংখ্যা নেহাত কম নয়। যখন ভারতীয়দের মধ্যে এমন এক মার্কিন মুলুকে চাকরির প্রবল আকর্ষণ কাজ করছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারাই কিন্তু উল্টো ভাবছেন। তাঁরা চাইছেন আমেরিকা ছেড়ে অন্য দেশে চাকরি করতে। কেরিয়ার বানাতে। ব্রিটেনের কেন্টের একটি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে প্রতি ৩ জন মার্কিন নাগরিকের ১ জন চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে বেরিয়ে অন্য দেশে সেটল হতে।

কেন এই প্রবণতা? গবেষণার ফল বলছে অন্য দেশকে চেনার নেশাই এই প্রবণতা তৈরি করেছে। যাঁরা মার্কিন মুলুক ছেড়ে বাইরে গিয়ে কেরিয়ার বানাতে চাইছেন তাঁদের মধ্যে ৮৭ শতাংশই অন্য দেশকে চিনতে দেশ ছাড়তে চাইছেন। অথচ রাজনৈতিক কারণ এক্ষেত্রে বড় একটা কাজ করছে না।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026