World

ফের প্রাণ কাড়ল ওমিক্রন, এবার নতুন দেশে

ফের প্রাণ কাড়ল ওমিক্রন। এবার একটি নতুন দেশে। ওমিক্রন প্রাণ কাড়তে পারেনা বলেই শোনা যাচ্ছিল প্রথম থেকে। কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রাণ কেড়েছে ওমিক্রন।

ওমিক্রনের উপসর্গ হাল্কা এবং এর প্রভাবও খুব মারাত্মক নয়। ওমিক্রন মানুষকে হাসপাতালে পাঠায় না, প্রাণ কাড়ে না। এমনই একটা ধারনা ওমিক্রন ছড়াতে শুরু করার পর থেকে শোনা যাচ্ছিল।

কিন্তু ক্রমশ সেই ধারনা ভেঙে দিচ্ছে ওমিক্রন। যত সংক্রমণ ছড়াচ্ছে ততই ওমিক্রনের নখ দাঁত বাইরে বেরিয়ে আসছে। এবার ওমিক্রন হাসপাতালে ভর্তি হওয়া বা প্রাণহানির কারণ হতে শুরু করেছে।

ওমিক্রনে ব্রিটেনে ইতিমধ্যেই ১৩ জনের প্রাণ গেছে। এই সংখ্যা বাড়বে বলেই মনে করছে খোদ ব্রিটিশ প্রশাসন। সেখানে এখন সবচেয়ে প্রভাবশালী করোনা স্ট্রেন ওমিক্রন।

সেই ওমিক্রন হালে ঢুকে পড়েছে আমেরিকাতেও। আর সেই মার্কিনমুলুকে এবার ১ জনের প্রাণও কেড়ে নিল ওমিক্রন। ৫০-এর কোটায় বয়স মৃত ব্যক্তির। তিনি টিকা গ্রহণ করেননি। তাঁর বেশ কিছু শারীরিক সমস্যাও ছিল।

এই ঘটনার কথা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ফের করোনা প্রতিষেধক টিকা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা শুরু হয়েছে। প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সবচেয়ে ভয়ংকর আকার নিয়েছে। সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়েছে। সর্বাধিক মানুষ আক্রান্ত হয়েছেন।

এখনও করোনা ছড়াচ্ছে সেখানে। তা সত্ত্বেও সেখানে করোনা প্রতিষেধক টিকা নেওয়ার ক্ষেত্রে একটা অনীহা নজর কেড়েছে। প্রশাসনের তরফে বারবার টিকা গ্রহণের জন্য মানুষকে উৎসাহিত করার চেষ্টা চলছে। এবার ওমিক্রনে প্রথম এক মার্কিন নাগরিকের মৃত্যুকে সামনে রেখে সেই অভিযানে গতি আনার চেষ্টা করছে প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026