World

ভুটানের ভূখণ্ডেও নজর চিনের, ধৈর্যের পরীক্ষা নিচ্ছে চিন, বলল আমেরিকা

এবার ভুটানেও তাদের জমি রয়েছে বলে দাবি করল চিন। চিনের এই আগ্রাসন নীতির বিরুদ্ধে হুঁশিয়ার করল আমেরিকা।

নিউ ইয়র্ক : ভারতীয় ভূখণ্ড দখল করার চেষ্টা চিনের থাকলেও তা হতে দেয়নি ভারত। এখনও ভারত-চিন সংঘাত প্রশমিত হয়নি। লাদাখে টানটান পরিস্থিতি এখনও বজায় রয়েছে। তারমধ্যেই এবার চিন তাদের আগ্রাসী থাবা বসানোর চেষ্টা করল ভুটানে। এবার ভুটানের সাকতেং অরণ্যে থাবা বসাতে চাইছে তারা। চিনের দাবি ওই ভূখণ্ড তাদের। ভারতের গালওয়ানে চিনা সেনার আগ্রাসনের চেষ্টা গোটা বিশ্বের জানা। তারপর এবার ভুটানের দিকেও নজর পড়েছে চিনের। চিনা এই আগ্রাসী মানসিকতার বিরুদ্ধে এবার মুখ খুলল আমেরিকা।

মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো কড়া ভাষায় জানিয়েছেন, চিন এখন সারা বিশ্বের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তারা আগ্রাসী নীতি নিয়েছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। মার্কিন সেনেটে বক্তব্য রাখার সময় একথা বলেন তিনি। পম্পেয়ো আরও বলেন, গোটা বিশ্বই চিনের এই আগ্রাসী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত।

এরমধ্যে একটা বিষয় অনেক জায়গায় শোনা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশকে হয় আমেরিকা অথবা চিনের পক্ষ নিতে বলছে। পম্পেয়ো সেনেটে দাঁড়িয়ে স্পষ্ট করে দেন এটা সত্য নয়। আমেরিকা এমনভাবে কাউকে পক্ষ নিতে বলেনি। তিনি বলেন, আমেরিকা সব সার্বভৌম রাষ্ট্রকেই বলছে তারা একটা পক্ষ নিক, তবে তা স্বাধীনতা ও স্বৈরাচারের মধ্যে একটি পক্ষ। আমেরিকা এবং চিনের মধ্যে একটি পক্ষ নয়।

পম্পেয়ো এদিন আমেরিকার পূর্বতন নেতৃত্বের বিরুদ্ধেও তোপ দেগেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে চিনকে এতটা বাড়তে দেওয়ার আগেই তাদের দমন করা যেত। আমেরিকা বলেই নয়, অনেক দেশই অর্থনৈতিক ফায়দার কথা মাথায় রেখে তা করেনি। যা চিনকে এতটা বাড়তে দিয়েছে। পম্পেয়ো জানান তিনি গোটা বিশ্বে ঘুরছেন এ বিষয়ে সব দেশকে সচেতন করতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026