World

প্রাকৃতিক দুর্যোগের জন্য বিপুল ক্ষতি হচ্ছে ভারতের

প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ছে ভারতের খরচ। সম্প্রতি জাতিসঙ্ঘের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত ২০ বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভারত বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে। যার পরিমাণ ৭৯৫ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় ৫৮ হাজার ৫৮০ কোটি টাকা।

ইকনমিক লসেস নামে রাষ্ট্রসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে ভারতে প্রাকৃতিক দুর্যোগে ব্যয়ভার ১৯৯৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৫১ শতাংশ বেড়েছে। এছাড়াও ২ দশক আগে আবহাওয়া সংক্রান্ত দুর্যোগের জন্য যে পরিমাণে ক্ষতি হত তার চেয়ে দ্বিগুণ আর্থিক ক্ষতির মুখে এখন রয়েছে ভারত। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৮ সালে প্রাকৃতিক দুর্যোগের জন্য ভারতের যা ক্ষতি হয়েছে ১৯৯৭ সালে তার দ্বিগুণ ক্ষতি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে খরচের তালিকার প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তৃতীয় স্থানে রয়েছে জাপান। আর চতুর্থ স্থানে রয়েছে ভারত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026