World

রাষ্ট্রসংঘে মুখ পুড়ল ট্রাম্পের, জেরুজালেম ইস্যুতে পাশে পেলেন না বন্ধুদেরও

আগুপিছু না ভেবেই বন্ধু ইজরায়েলের জন্য জেরুজালেমকে রাতারাতি রাজধানী ঘোষণা করাটা যে নেহাতই ‘সেমসাইড’ হয়ে গিয়েছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মার্কিন বোলবোলা বজায় রাখতে ইজরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা মার্কিন মুলুকের পুরনো রীতি। মাঝে ওবামার আমলে তা কিছুটা হলেও ধাক্কা খেলেও সেই পরিস্থিতি দ্রুত বদলে ফেলেন ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু-র রাষ্ট্রকে হুট করে জেরুজালেমকে রাজধানী হিসাবে পাইয়ে দেওয়ার এক চরম ঘোষণাও করে দেন। কিন্তু ঘোষণার পরক্ষণেই রাষ্ট্রসংঘের মহাসচিবের রোষানলে পড়েন। সেই রাষ্ট্রসংঘ যেখানে অলিখিত মার্কিন আধিপত্য নতুন করে বলার অপেক্ষা রাখে না। দ্রুত নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকেন রাষ্ট্রসংঘের স্বল্পভাষী মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে প্রবলভাবে সমালোচিত হয় ডোনাল্ড ট্রাম্পের এই একতরফা ঘোষণা।

এবার রাষ্ট্রসংঘের সাধারণ সভাতেও মুখ পুড়ল মার্কিন মুলুকের। সৌজন্যে দেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণার মার্কিন সিদ্ধান্ত নিয়ে ভোটাভুটিতে বন্ধুরাষ্ট্রদেরও পাশে পেলেন না ট্রাম্প। ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট পড়ে ভারত সহ ১২৭টি দেশের। পক্ষে ছিল মাত্র ৯টি দেশের ভোট। ৩৫টি দেশ ভোটদানে অংশগ্রহণ করেনি।

তবে বিষয়টি যে এখানেই শেষ হয়ে গেল তা মানতে নারাজ আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা। কারণটা অবশ্যই ডোনাল্ড ট্রাম্প। যিনি ভোটাভুটির আগের দিন কার্যত হুঁশিয়ারি ছুঁড়ে জানিয়ে দিয়েছিলেন যে যে সব দেশ তাঁর সিদ্ধান্তের বিরোধিতা করবে তাদের আগামী দিনে ফল ভুগতে হবে। মার্কিন মুলুকের কাছ থেকে আগামী দিনে কোনও আর্থিক সাহায্যের কথা তারা ভুলে গেলেই ভাল। তা সত্ত্বেও এদিন যেভাবে হৈহৈ করে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট পড়ল তাতে একটা ঠান্ডা লড়াই যে শুরু হয়ে গেল তা মেনে নিচ্ছেন অনেকেই। বিষয়টা যে ট্রাম্প ভাল চোখে নেবেন না তাও মানছেন তাঁরা। ফলে বিশ্ব রাজনীতির কূটনৈতিক মারপ্যাঁচ আগামী দিনে যে বড় একটা সরলরেখায় এগোবে না তা বলাই বাহুল্য।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026