World

সাংবাদিকদের আর কাগজে প্রেস বিজ্ঞপ্তি দেবে না রাষ্ট্রসংঘ

সাংবাদিকরা যখন কোনও সংগঠনের কোনও বার্তা বা বিজ্ঞপ্তি পান, তা তাঁরা পান প্রেস রিলিজ হিসাবে। সংবাদমাধ্যমের জন্য প্রেস রিলিজ বহুদিন ধরেই চলে আসছে। সাংবাদিকতার জীবনে হাতে প্রেস রিলিজ মিলবেই। রাষ্ট্রসংঘও এতদিন তাদের যে কোনও প্রেস বিজ্ঞপ্তি কাগজে ছাপা অক্ষরে সাংবাদিকদের হাতে দিত। ইংরাজি তো বটেই সেইসঙ্গে চিনা, রাশিয়ান, আরবি, ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষায় প্রেস বিজ্ঞপ্তি ছাপা হত। আগামী দিনে তারা আর কোনও ছাপার অক্ষরে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করবে না বলে জানিয়ে দিয়েছে রাষ্ট্রসংঘ। গাছ বাঁচাতেই তাদের এই পদক্ষেপ।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফলে আগামী দিনে রাষ্ট্রসংঘের কাছ থেকে কোনও বিজ্ঞপ্তি আর হাতে পাবেন না সাংবাদিকরা। এতে কাগজের ব্যবহার যেমন কমবে তেমনই কমবে রাষ্ট্রসংঘের খরচ। তবে এই প্রেস বিজ্ঞপ্তি বাঁচিয়ে বছরে কতটা গাছ বা কাগজ বাঁচবে সে সম্বন্ধে কোনও তথ্য রাষ্ট্রসংঘের তরফে দেওয়া হয়নি।

তাহলে আগামী দিনে রাষ্ট্রসংঘের প্রেস রিলিজ মিলবে কীভাবে? জানানো হয়েছে এবার থেকে সব প্রেস রিলিজ পাওয়া যাবে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে। সেখান থেকে ডিজিটাল ডাউনলোড করে নেবেন সাংবাদিকরা। তারপর তা তাঁদের মত করে কাজে লাগাবেন। পেপারলেস দুনিয়ার লক্ষ্যে রাষ্ট্রসংঘের এই পদক্ষেপকে অবশ্য স্বাগত জানাচ্ছেন অনেকেই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026