World

শরীর জুড়ে ৬৬৭টি ট্যাটুতে একটাই নাম লেখা, কার নাম লিখলেন ওই ব্যক্তি

এক ব্যক্তির শরীর জুড়ে ট্যাটু। ৬৬৭টি ট্যাটু রয়েছে শরীরে। এই ৬৬৭টি ট্যাটুতে কিন্তু একটিই নাম লেখা হয়েছে। কার নাম জানলে মন ভরে যাবে।

এক ব্যক্তির পিঠ আর পা মিলিয়ে মোট ট্যাটু গুনতে গিয়েও ঘাম ঝরে যেতে পারে। পিঠে ২৬৭টি ট্যাটু, পায়ে ৪০০টি ট্যাটু। কিন্তু এই ৬৬৭টি ট্যাটুর একটাই মিল। সেখানে একটি করে নাম লেখা। আর সবকটি নামই একজনের।

ইংল্যান্ডের বাসিন্দা ইভান্স তাঁর মেয়ে লুসিকে ভীষণ ভালবাসেন। মেয়েকে কে না ভালবাসে। মেয়েকে তিনি এতটাই ভালবাসেন যে পিতা ইভান্স মেয়ের নামের ট্যাটু নিজের পিঠে করিয়ে ফেলেন। ২৬৭ বার মেয়ের নাম পিঠে উল্কির আকারে খোদাই করেন।

প্রসঙ্গত ভারতের প্রাচীন উল্কিই যে প্রকারান্তরে হালফিলের ট্যাটু তা সকলের অনুমেয়। ২৬৭ ট্যাটুর হাত ধরে ইভান্স বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক বার একটিই নামের ট্যাটুতে শরীর ভরিয়ে ফেলা মানুষের দলে পড়ে যান।

কিন্তু ইভান্সের সেই রেকর্ড ভেঙে দেন মার্কিন এক মহিলা। তিনি আবার নিজের নামই ৩০০ বার শরীরে ট্যাটু করিয়ে ইভান্সকে পিছনে ফেলে দেন।

তারপর থেকে ফের তাঁর হারানো রেকর্ড ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন ইভান্স। অবশেষে ২ পা জুড়ে তিনি আরও ৪০০ বার নিজের মেয়ে লুসির নাম ট্যাটু করিয়ে ফেলেন।

ফলে মেয়ের নাম ৬৬৭ বার খোদাই করে ওই ব্যক্তি ফের ওই মার্কিন মহিলাকে টপকে যান। ফিরে পান তাঁর পুরনো রেকর্ড। বিশ্বে এখন একটিই নাম সর্বাধিক বার শরীরে ট্যাটু করানো ব্যক্তির নামটি ইভান্সেরই।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026