প্রতীকী ছবি
একাকীত্বের যন্ত্রণা সেই বোঝে যে একা থাকে। মনের ভিতরে অনেকসময় জমে রাশি রাশি অভিমান, কষ্ট, অভিযোগ। অথবা সুখের বা দুঃখের অনুভূতি। কারও সঙ্গে তা ভাগ করে নিতে না পেরে গুমরে কাঁদে মন। সেই সমস্যার কথা ভেবেই ব্রিটিশ সরকার এক অভিনব উদ্যোগ নিল। বুধবার একাকীত্ব মন্ত্রক বলে একটি মন্ত্রকের জন্ম দিল তারা। যে দফতরের মন্ত্রীকে দায়িত্ব সঁপে দিলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। ইংল্যান্ডের ক্রীড়া ও নাগরিক সমাজের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব সামলাচ্ছেন ট্রেসি ক্রাউচ। এবার থেকে দেশে একাকীত্বের যন্ত্রণায় ধুঁকতে থাকা মানুষদের পাশে দাঁড়ানোর দায়িত্বও তাঁর।
সমীক্ষায় দেখা গেছে, ব্রিটেনে প্রায় ৯০ লক্ষ মানুষ একাকীত্বের শিকার। যারমধ্যে প্রায় সব বয়সের নারী পুরুষই রয়েছেন। যাঁদের মধ্যে প্রায় ২ লক্ষ প্রবীণের অবস্থা আরোই উদ্বেগ জনক। কাছের কোন বন্ধু বা পরিবারের সঙ্গে হয়তো তাঁদের মাসের পর মাস, বছরের পর বছর কথা হয় না। যার পরিণতি অবসাদ। আর সেই অবসাদের প্রতিফলন আত্মহত্যা বা হঠকারী কোনও কাজের সিদ্ধান্ত নিয়ে ফেলা। সেই সমস্যা নির্মূল করতেই বেশ কয়েক বছর ধরে ভাবনাচিন্তা শুরু করে ব্রিটিশ প্রশাসন। ২০১৬ সালে আততায়ীর হামলায় নিহত লেবার পার্টির ৪১ বছর বয়সী সাংসদ জো কক্স চেয়েছিলেন ব্রিটেনের একা হয়ে যাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াক সরকার। একাকীত্বে ভুগতে থাকা মানুষদের সাহায্যার্থে গড়ে উঠুক তহবিল। তৈরি হোক পৃথক স্বেচ্ছাসেবী সংস্থা। বুধবার ট্রেসি ক্রাউচ, প্রয়াত জো কক্সের সেই স্বপ্নপূরণ করার প্রতিশ্রুতিতে আবদ্ধ হলেন। যা নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দিল ব্রিটেনের সিংহভাগ একাকী বাসিন্দাদের।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…