World

একটি চিঠির সঠিক ঠিকানায় পৌঁছতে লেগে গেল ১০০ বছর

শতাধিক বছর আগে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ছিল চিঠি। তেমনই এক চিঠি ১০০ বছর পর পৌঁছল চিঠিতে লেখা ঠিকানায়। বাস্তবে ঘটল এমন ঘটনা।

একটি চিঠির সঠিক ঠিকানায় পৌঁছতে লেগে গেল ১০০ বছর। এমন কাণ্ড যে বাস্তবে ঘটতে পারে তা দেখা গেল। চিঠিটি যে বাড়িতে এসে হাজির হয় কয়েক বছর আগে সেই পরিবার চিঠিটি দেখে প্রথমে অবাক হয়ে যায়।

তারপর পরিবারের একজন চিঠিটিতে স্ট্যাম্প-এর তারিখ দেখে দেখেন সাল হিসাবে ১৬ লেখা আছে। প্রথমে তিনি মনে করেন ২০১৬ সাল। তাতেও তো বছর ঘুরে গেল চিঠি আসতে! তাও দেশের মধ্যেই এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে।

কিন্তু ওই ব্যক্তি ভাল করে চিঠিটি লক্ষ্য করে দেখেন তা অত্যন্ত পুরনো। সেইসঙ্গে যে স্ট্যাম্পটি ব্যবহার হয়েছে তাতে রাজার ছবি রয়েছে। ২০১৬ হলে তো রানির ছবি থাকত। কারণ দেশটা ব্রিটেন।

প্রথমে চিঠিটি তাঁরা রেখে দিলেও হালে তাঁরা তা গবেষণার জন্য দেন। পরে গবেষণা করে ঐতিহাসিকরা দেখেন সেটি ১৯১৬ সালে পোস্ট করা হয়েছিল।

তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। একজন মহিলা তাঁর বান্ধবীকে চিঠিটি লিখেছিলেন। তিনি কেমন ছুটি কাটাচ্ছেন তা জানিয়ে চিঠি লেখেন তিনি।

অন্য শহরে থাকা বান্ধবী কিন্তু সে চিঠি আর হাতে পাননি। কোনওভাবে চিঠিটি তখন ঠিকানায় পাঠানো হয়নি। এতদিন পর কিন্তু সেই চিঠি ঠিকানায় পৌঁছল।

ততদিনে অবশ্য কেটে গেছে শতাধিক বছর। যখন পুরো দুনিয়াটাই গিয়েছে বদলে। প্রেরক ও প্রাপক ২ জনই গত হয়েছেন।

ব্রিটেনের বাথ শহর থেকে চিঠিটি পোস্ট করা হয়েছিল লন্ডনের একটি ঠিকানায়। যা এখন একটা ইতিহাস। বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে খবরটি। যা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মানুষের নজর কেড়েছে।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026