World

‘টয়’-এর ফাঁদে অঙ্গ, ছাড়াতে ডাকতে হল দমকল

মশা মারতে কামান দাগা কথাটির সঙ্গে আমরা পরিচিত। কিন্তু যৌনাঙ্গে ‘সেক্স টয়’ আটকে যাওয়ায় একেবারে দমকলবাহিনীকে তলবের কথা বোধহয় কেউ শোনেননি। যৌন উত্তেজনার আনন্দ নিতে পাশ্চাত্য হোক বা প্রাচ্য, ‘সেক্স টয়’-এর চাহিদা এখন তুঙ্গে। যৌন পরিতৃপ্তির আনন্দ পেতে সেই বিশেষ ধরণের খেলনা ব্যবহার করতে গিয়েছিলেন ইংল্যান্ডের ইপসুইচের এক ব্যক্তি।

গত ৩০ ডিসেম্বর রাতে চরম উত্তেজনার মুহুর্তে বৃত্তাকার খেলনাটি আটকে যায় তাঁর পুরুষাঙ্গে। যন্ত্রণায় কাতরাতে থাকা ওই ব্যক্তিকে মাঝরাতে নিয়ে গিয়ে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। খেলনার কামড় থেকে ওই ব্যক্তির গোপনাঙ্গ মুক্ত করতে আপ্রাণ চেষ্টা চালান চিকিৎসকেরা। কিন্তু ব্যর্থ হন তাঁরা। বাধ্য হয়ে খবর দিতে হয় দমকলকে।

সমলিঙ্গ বিবাহ, প্রতীকী ছবি

যথাসাধ্য সাবধানতা অবলম্বন করে দমকলবাহিনীও চেষ্টা করতে থাকে ওই ব্যক্তিকে যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে। কিন্তু কোনওভাবেই সেই কাজে তারা সফল হতে পারছিল না। শেষে আরও লোক চেয়ে আবার খবর যায় দমকল বিভাগে। প্রায় ৬ ঘণ্টার লড়াই শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন দমকলবাহিনীর ১০ জন সদস্য। রাত গড়িয়ে ঘড়ির কাঁটা তখন সকাল ৬টা বেজে ৪০-এর ঘরে। যন্ত্রণায় নিস্তেজ হয়ে আসা ব্যক্তির পুরুষাঙ্গ ‘সেক্স টয়’-এর ফাঁদ থেকে অবশেষে বার করে আনতে সক্ষম হন দমকলবাহিনীর কর্মীরা। তবে যৌন উদ্দীপক খেলনার সাঁড়াশির চাপে পড়ে গোপনাঙ্গের আটকে পড়ার ঘটনা এই প্রথম নয় বলে জানিয়েছে দমকলবাহিনী। তাদের দাবি, এর আগেও তারা এমন বেশ কয়েকটি ঘটনার সম্মুখীন হয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026