World

পছন্দের মুখরোচক খাবারের নামে সন্তানের নামকরণ করলেন বাবা মা

পছন্দের খাবারের নামেও যে সন্তানের নামকরণ করা যায় তার উদাহরণ তৈরি করলেন এক দম্পতি। তাঁরা তাঁদের সদ্যোজাত সন্তানের নাম রেখেছেন পছন্দের খাবারের নামে।

ভারতে ভাজাভুজির চল বহুদিনের। আর বৃষ্টি পড়লে তো কথাই নেই। ভারতীয় খাবারের আবার বিদেশেও খুব চল। বিদেশিরা বেশ তারিয়েই উপভোগ করেন এ দেশের বিভিন্ন পদ। আর তা স্ন্যাক্স হলে তো কথাই নেই।

আয়ারল্যান্ডের ক্যাপ্টেনস টেবিল এমনই এক রেস্তোরাঁ যেখানে এমন ভারতীয় খাবার পাওয়া যায়। আর তার কাটতিও যথেষ্ট। সেখানেই এক দম্পতি প্রায়ই আসতেন খেতে। তাঁরা সেখানে এলেই পকোড়া অর্ডার করতেন।

ভারতে চায়ের সঙ্গে পকোড়া খাওয়ার চল বিভিন্ন প্রান্তে রয়েছে। পকোড়া ভারতে স্ন্যাক্স হিসাবে দারুণ প্রচলিত। তবে তার যে এত কদর বিদেশেও রয়েছে তা এই দম্পতিকে না দেখলে বিশ্বাস করা কঠিন। কারণ তাঁরা পকোড়ার এতটাই ভক্ত যে সন্তান জন্ম নেওয়ার পর সন্তানের নাম রাখলেন পকোড়া।

ব্রিটেনের এক দম্পতি তাঁদের সন্তানের নাম রাখছেন ভারতীয় একটি খাবারের নামে। এ খবর চাপা থাকেনি। ওই রেস্তোরাঁই এই খবর সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেয়। আর তা হুহু করে ছড়িয়েও পড়তে থাকে।

ওই ছোট্ট শিশুর ছবিও সামনে এসেছে। যার নাম হয়েছে পকোড়া। আর তা কেবল বাবা মায়ের পছন্দের খাবারের হাত ধরে। ভারতীয় এই জিভে জল আনা পকোড়া যে এক ব্রিটেন নিবাসী সন্তানের নামের সঙ্গে জড়িয়ে যাবে তা অনেকেই হয়তো কল্পনাও করতে পারেননি।

এ নিয়ে নেটিজেনরাও তাঁদের অভিনন্দন জানিয়েছেন ওই দম্পতিকে। কেউ কেউ তো এটাও জানিয়েছেন তাঁরাও তাঁদের সন্তানের নাম খাবারের নামে রেখেছেন।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026