World

বড়দিনে মা নেই, তাঁর অস্থিভস্ম দিয়েই উৎসব পালন করতে চান মেয়ে

৮ মাস হল মা পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি দিয়েছেন পরলোকে। তবু মায়ের স্মৃতি কি ভোলা যায়? সামনেই বড়দিন। অথচ মাকে ছাড়া ক্রিসমাসের উৎসবটাই ফিকে মনে হচ্ছিল ইংল্যান্ডের কেন্ট শহরের বাসিন্দা ডেব্রা পার্সন্সের। তবে তাঁর সেই আক্ষেপের সমাধান করে দেন ডেব্রার বোনেরা। মৃত মায়ের একমাত্র চিহ্ন অস্থিভস্ম ৪১ বছরের ডেব্রার হাতে তুলে দেন তাঁর ২ বোন।

মাকে কাছ ছাড়া করার ভয়ে স্যান্ডউইচের ব্যাগে সেই ভস্ম নিয়ে ঘুরে বেড়াতেন ডেব্রা। এমনকি মায়ের স্পর্শ পেতে কাতর ডেব্রা একবার সেই ভস্ম মুখেও দিয়ে ফেলেন বলে জানা গেছে। এরপরেই মা ডোরিনের সঙ্গে ২০১৭-র বড়দিনের আনন্দ ভাগ করে নিতে অদ্ভুত পরিকল্পনা আসে ৪১ বছরের ডেব্রার মাথায়। ২৫ ডিসেম্বরের রাতে তিনি নাকি পুডিং আর টার্কির মাংসের উপর ছড়িয়ে দেবেন মায়ের অস্থিভস্মের গুঁড়ো। এরপর মায়ের সেই ভস্ম মাখা খাবার পরম যত্নে খাবেন তিনি।

ডেব্রার এই সিদ্ধান্তের কথা জানতেই চোখ কপালে ওঠে পরিবারের সদস্য ও পাড়া-প্রতিবেশিদের। কেউ কেউ তো ডেব্রার এই সিদ্ধান্তকে মাতৃহারা শোকার্ত মেয়ের পাগলামি ছাড়া আর কিছু ভাবতে পারছেন না। তবে লোকের কথায় একেবারেই কর্ণপাত করতে চাইছেন না নিজের সিদ্ধান্তে অটল ডেব্রা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026