World

সঙ্গীদের শরীরে এডস ঢুকিয়ে পৈশাচিক আনন্দ সমকামীর

যৌন সম্পর্কের বাহানায় সঙ্গীর শরীরে এডস-এর ভাইরাস ঢোকানোর অপরাধে গ্রেফতার হল স্কটল্যান্ডের এডিনবারার এক সমকামী যুবক। পেশায় হেয়ার ড্রেসার ড্যারেল রুয়ি নামে ওই যুবক এইচআইভি আক্রান্ত। ২০১৫ সালে প্রথম তার রোগ ধরা পড়ে। কিন্তু কখনওই নিজের চিকিৎসা ঠিকমতো করাতো না সে। বরঞ্চ অদ্ভুত ভাবে রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় হিসাবে দিনের পর দিন নিজের প্রস্রাব পান করত ড্যারেল। বছর ২৭-এর ড্যারেল তার পুরুষ সঙ্গীদের সঙ্গে শরীরী খেলায় মেতে ওঠার আগে নিজের মারণ রোগের কথা বেমালুম চেপে যেত। এইভাবে অন্তত ২ জনের শরীরে সে এডস-এর ভাইরাস ঢুকিয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করেছে বলে জেরায় স্বীকার করেছে ড্যারেল।

এখানেই থেমে থাকেনি বিকৃতমস্তিষ্কের ওই যুবক। যৌন সম্পর্কের পর মস্করার মেজাজে শয্যাসঙ্গীদের সে মেসেজ করে নিজের রোগের কথা জানাত। এইভাবে ২ জনের শরীরে এইচআইভি ঢোকানোর পর ড্যারেলের শিকার হয় আরও ৮ জন। সোশ্যাল ডেটিং অ্যাপের মাধ্যমে বন্ধুত্ব পাতিয়ে ওই ৮ জনকে ফাঁদে ফেলে সে। যৌন সম্পর্কের পাশাপাশি সঙ্গীদের জিনিস চুরি করত ড্যারেল। ২০১৬ সালে অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু সেই সময় নিজের রোগের কথা অস্বীকার করে ড্যারেল রুয়ি। এরপর নাম ভাঁড়িয়ে ড্যারেল তার কুকীর্তি চালিয়ে যেতে থাকে। শেষবার যখন তাকে গ্রেফতার করা হয়, তখন তার কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু ব্যবহৃত কন্ডোম। ইংল্যান্ডের লুইস ক্রাউন কোর্টে ড্যারেলের বিচারপর্ব চলছে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026