World

লরিতে লুকোনো ৩৯টি দেহ, গ্রেফতার লরি চালক

একটি লরি থেকে ৩৯টি দেহ উদ্ধার করল পুলিশ। চমকে দেওয়ার মতন এই ঘটনায় পুলিশও হতবাক হয়ে যায়। দেহগুলির মধ্যে ১টি শিশু রয়েছে। কাদের দেহ তা পরিস্কার নয়। সব জানতে লরি চালককে গ্রেফতার করেছে পুলিশ। চমকে দেওয়ার মত ঘটনাটি ঘটেছে ব্রিটেনের এসেক্স-এ। ২৫ বছর বয়স্ক ওই লরি চালকই এই নারকীয় হত্যালীলা চালিয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা জানতে জোরদার তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ জানতে পেরেছে লরিটি বুলগেরিয়া থেকে প্রবেশ করে ব্রিটেনে। তারপর ব্রিটেনের কয়েকটি শহর হয়ে হাজির হয় এসেক্সে। স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ লরিটিকে আটক করে পুলিশ। লরিতে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশির সময়ই লরি থেকে ৩৯টি দেহ উদ্ধার করে পুলিশ। এদিকে এসেক্স পৌঁছতে লরিটি অন্তত ১ দিন বেশি সময়ের ঘুরপথে এসেছে বলে জানতে পেরেছে পুলিশ। কেন এভাবে ঘুরপথে এল লরিটি তাও জানার চেষ্টা করছে পুলিশ।

এভাবে একটি লরিতে ৩৯ জনের দেহ উদ্ধার ঘিরে ব্রিটেনে তোলপাড় শুরু হয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি বিবেচনা করে ব্রিটেনের প্রধানমন্ত্রী নিজে গোটা তদন্ত প্রক্রিয়ার বিষয়ে খবর রাখছেন। এভাবে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। কে অপরাধী তা ধরতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026