World

যে ঠান্ডা এবার পড়বে তেমন ঠান্ডা গত ৩০ বছরে দেখেনি দেশ

বিজ্ঞানীরা মনে করছেন গত ৩০ বছরে এমন হাড় কাঁপানো ঠান্ডা দেখেনি ব্রিটেন। যে ঠান্ডা গোটা দেশ আসন্ন শীতে দেখতে চলেছে। কার্যত পূর্বাভাস করে আগাম তোরজোড়ের ইঙ্গিতই দিয়েছেন বিজ্ঞানীরা। প্রস্তুত থাকতে বলছেন আসন্ন শীতের জন্য। উত্তর আটলান্টিক মহাসাগরের ওপর আবহাওয়ার অবস্থা ও জলের উত্তাপ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিজ্ঞানীরা। কারণ এই বিষয়গুলির ওপরই দাঁড়িয়ে থাকে শীতের কাঁপুনি কতটা চরম হবে তার মতিগতি।

মেরু অঞ্চলের জমিয়ে দেওয়ার মত ঠান্ডা হাওয়া ব্রিটেনের দিকে ছুটে আসবে আগামী বছরের গোড়াতেই। ফলে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভয়ংকর ঠান্ডা প্রত্যক্ষ করতে চলেছেন ব্রিটেনের নাগরিকরা। যদিও ঠান্ডা আসছে। কিন্তু বর্তমানে গরম দাপট দেখাচ্ছে। এবার গোটা ইউরোপই গরমে পুড়েছে। রেকর্ড গরম প্রত্যক্ষ করেছে ফ্রান্স, ব্রিটেনের মত দেশগুলো। এখনও ব্রিটেনে যথেষ্ট গরম রয়েছে।

সেপ্টেম্বর মাসে ব্রিটেনে যে ঠান্ডা থাকে তার ধারেকাছেও এবার থাকছে না। এখনও ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে রেখেছে ব্রিটেন। যা সেপ্টেম্বরে রেকর্ড গরম। এত গরম সেপ্টেম্বরে পৌঁছে ব্রিটেনে থাকেনা। অর্থাৎ গরম যেমন দীর্ঘ ভোগান্তির কারণ হয়েছে, তেমনই হয়তো এবার শীতও দীর্ঘ ভোগান্তির কারণ হতে চলেছে ব্রিটেনে। যার মানে দাঁড়ায় এটাই যে গোটা বছরই প্রায় চরম আবহাওয়ার শিকার হতে হচ্ছে ব্রিটেনকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026