টেলিফোন বুথ, প্রতীকী ছবি
কাবাব খেতে প্রায় সকলেই পছন্দ করেন। সেই কাবাব খেতে মন চেয়েছিল তাঁর। কোনও দোকানে গিয়ে নয়, বরং ফোন করে কাবাব আনিয়ে নিতে তিনি একটি ফোন বুথ খুঁজছিলেন। সঙ্গে তাঁর কয়েকজন বন্ধুও ছিলেন।
ফোন বুথের দেখাও পান। কাবাব আনাতে লাল ফোন বুথটিতে ঢুকে ফোন করতে যান তিনি। দরজা খুলে ভিতরে ঢোকেন। ফোন বুথে খুব বেশি জায়গা থাকেনা। দাঁড়িয়ে ফোন করার পক্ষে অবশ্য যথেষ্ট জায়গা থাকে।
সেখানে দাঁড়িয়ে ফোন করতে যাবেন। এমন সময় দরজাটি নিজে থেকে বন্ধ হয়ে যায়। প্রথমে অতটা গুরুত্ব না দিয়ে তিনি ফোনে মন দেন। কিন্তু দেখেন ফোন হচ্ছেনা। ফোনের লাইনই নেই। অগত্যা দরজা খুলে বের হতে যান।
কিন্তু দরজা আর খোলে না। দরজা খুলছে না কেন? এবার বাইরে থাকা বন্ধুরা চেষ্টা করতে থাকেন বাইরে থেকে দরজা খোলার। সেটাও হচ্ছেনা। না দরজা ভিতর থেকে খুলছে, নাই বাইরে থেকে!
আশ্চর্য পরিস্থিতি। ভিতরে আটকে পড়েন ওই ব্যক্তি। আশপাশে পথচলতি অনেক মানুষ জড়ো হয়ে যান। তাঁরাও নানা পরামর্শ দিতে থাকেন। কিন্তু কিছুতেই কোনও কাজ হয়নি।
১ ঘণ্টার ওপর দরজা খোলার আপ্রাণ প্রচেষ্টাতেও বিফল হয়ে অবশেষে তাঁদের বন্ধুকে বন্ধ ফোন বুথ থেকে উদ্ধার করতে দমকলে ফোন করেন ওই ব্যক্তির বন্ধুরা। দমকল কর্মীরা এসে জোর করে দরজা খুলে ওই ব্যক্তিকে উদ্ধার করেন।
ঘটনাটি ঘটেছে ব্রিটেনের ম্যাঞ্চেস্টার শহরে। ঘটনাটির কথা ম্যাঞ্চেষ্টার ইভনিং নিউজ-এ প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমেই খবরটি প্রকাশিত হয়েছে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…